ব্রেকিং
  • Home /
  • খেলা /
  • সপ্তাহান্তে ভারত-পাক মহারণে বৃষ্টির ভ্রুকুটি, দেশজুড়ে প্রার্থনার মাঝে প্রস্তুত সূর্যবাহিনী

সপ্তাহান্তে ভারত-পাক মহারণে বৃষ্টির ভ্রুকুটি, দেশজুড়ে প্রার্থনার মাঝে প্রস্তুত সূর্যবাহিনী

নয়া জামানা ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। টি-২০ বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একদিকে মাঠের লড়াইয়ের উত্তেজনা, অন্যদিকে আকাশের মুখভার সব মিলিয়ে এক স্নায়ুচাপের আবহে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব। পহেলগাঁও হামলা....

সপ্তাহান্তে ভারত-পাক মহারণে বৃষ্টির ভ্রুকুটি, দেশজুড়ে প্রার্থনার মাঝে প্রস্তুত সূর্যবাহিনী

নয়া জামানা ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। টি-২০ বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। টি-২০ বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একদিকে মাঠের লড়াইয়ের উত্তেজনা, অন্যদিকে আকাশের মুখভার সব মিলিয়ে এক স্নায়ুচাপের আবহে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব। পহেলগাঁও হামলা ও অপারেশন ‘সিঁদুর’-এর পরবর্তী তিক্ত সম্পর্কের আবহে এই ম্যাচ কেবল ২২ গজের লড়াই নয়, বরং দুই দেশের মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে।ম্যাচের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কলম্বোর আবহাওয়া। শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।রবিবারে ১৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।ঝোড়ো হাওয়ার গড় গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩ কিমি, যা সর্বোচ্চ ২৪ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৭৩ শতাংশ। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সম্ভাবনা বেড়ে দাঁড়াবে ৭৬ শতাংশে। তবে স্বস্তির খবর হলো, সন্ধ্যা ৬টার পর আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে, তখন বৃষ্টির সম্ভাবনা কমে দাঁড়াবে মাত্র ২০ শতাংশে।

আইসিসি জানিয়েছে, বৃষ্টির কারণে খেলা ব্যাহত হলে সর্বোচ্চ ৬০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। ভারতীয় সময় রাত ১১টা ১০ মিনিটের মধ্যে অন্তত ৫ ওভারের ম্যাচ হলেও শেষ করতে হবে। উল্লেখ্য, গ্রুপ পর্বের এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি।রাজনৈতিক অস্থিরতার রেশ পড়েছে ক্রিকেট মাঠেও। এশিয়া কাপের মতো এই ম্যাচেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌজন্যমূলক করমর্দন দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। পাক অধিনায়ক সালমান আলী আঘা জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ ভারতের ওপর নির্ভর করছে।এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় কামনায় দেশজুড়ে চলছে পুজো ও যজ্ঞ। কানপুর, বারাণসী থেকে দেওঘর—সর্বত্রই ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন। কাকতালীয়ভাবে আজ শিবরাত্রি হওয়ায় ভক্তদের ভিড় আরও বেড়েছে। কেউ চাইছেন শাহিন আফ্রিদি যেন আজ সুবিধা করতে না পারেন, কেউ আবার সূর্যদের ব্যাটে ২০০ রানের পাহাড় দেখতে চাইছেন। কংগ্রেস সাংসদ সুখজিন্দর সিং রণধাওয়ার মতে, পাকিস্তানকে শত্রুর মতোই জবাব দিতে হবে।ভারতীয় শিবিরে সবথেকে বড় প্রশ্ন অভিষেক শর্মা কি খেলতে পারবেন? নেটে বিধ্বংসী মেজাজে প্র্যাকটিস করলেও চোটের কারণে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। ফলে ওপেনিং জুটিতে পরিবর্তন পারেন গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদব। ঈশান কিষানের সঙ্গে ওপেন করতে পারেন সঞ্জু স্যামসন।কলম্বোর স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে ভারতীয় দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়ানো হতে পারে। রিঙ্কু সিংয়ের পরিবর্তে দলে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর।ভারতের সম্ভাব্য একাদশ-ঈশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল,ওয়াশিংটন সুন্দর,কুলদীপ যাদব,জসপ্রীত বুমরা,বরুণ চক্রবর্তী।পাকিস্তান দল ইতিমধ্যে কলম্বোর পরিবেশে মানিয়ে নিলেও, ভারতের শক্তিশালী বোলিং অ্যাটাক এবং হার্দিক-অক্ষরদের অলরাউন্ড পারফরম্যান্সের ওপর ভরসা রাখছে কোটি কোটি সমর্থক।

আরও পড়ুন-

বাংলাদেশের নির্বাচনে ১২ টা পর্যন্ত ৩২ হাজার বুথে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর