ব্রেকিং
  • Home /
  • বিদেশ /
  • তারেকের শপথে মোদিকে আমন্ত্রণের ভাবনা বিএনপির!

তারেকের শপথে মোদিকে আমন্ত্রণের ভাবনা বিএনপির!

নয়া জামানা ডেস্ক : দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছে ভারত। দীর্ঘ সময় পর শেখ হাসিনা অধ্যায়কে পেছনে ফেলে ঢাকার সঙ্গে নতুন সমীকরণে এগোতে চাইছে....

তারেকের শপথে মোদিকে আমন্ত্রণের ভাবনা বিএনপির!

নয়া জামানা ডেস্ক : দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠেছে ভারত। দীর্ঘ সময় পর শেখ হাসিনা অধ্যায়কে পেছনে ফেলে ঢাকার সঙ্গে নতুন সমীকরণে এগোতে চাইছে নয়াদিল্লি। এরই ধারাবাহিকতায় গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সরাসরি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে, যা দুই দেশের কূটনীতিতে অত্যন্ত ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে চলছে বিশাল প্রস্তুতি। আজ বিকেলের সাংবাদিক বৈঠকে শপথের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করার কথা রয়েছে। এই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকছেন বিশেষ গুরুত্বে। মোদিকে আমন্ত্রণের এই সিদ্ধান্ত দুই দেশের হিমশীতল সম্পর্কে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সরকারি সূত্র মতে, শপথগ্রহণের পরপরই ভারতের সঙ্গে ঝুলে থাকা বড় প্রকল্প ও দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা শুরু হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গঙ্গা জলবণ্টন চুক্তি। ১৯৯৬ সালে সই হওয়া ৩০ বছর মেয়াদী এই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনার অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এবং ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রতিনিধি দল ইতিমধ্যে বৈঠক করেছেন।

আরও পড়ুন-

শুভেন্দুর নিশানায় ‘বালি-সিন্ডিকেট’, বীরভূমে বিঁধলেন কাজল–অনুব্রতকে

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর