ব্রেকিং
  • Home /
  • বিদেশ /
  • ১৮১ আসনে এগিয়ে বিএনপি , বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদীর

১৮১ আসনে এগিয়ে বিএনপি , বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদীর

নয়া জামানা ডেস্ক : বাংলাদেশের ১৩তম সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোদী এই....

১৮১ আসনে এগিয়ে বিএনপি , বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা মোদীর

নয়া জামানা ডেস্ক : বাংলাদেশের ১৩তম সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : বাংলাদেশের ১৩তম সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে চলায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোদী এই জয়কে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের আস্থায় প্রতিফলন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উন্মুখ।
প্রধানমন্ত্রী মোদী তার বার্তায় লিখেন, “বিএনপি-কে নির্ণায়ক বিজয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে।” তিনি আরও উল্লেখ করেন যে, দুই দেশের সাধারণ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তিনি নতুন সরকারের সাথে কাজ করতে আগ্রহী।
ভোট গণনা চলাকালীনই বিএনপি মিডিয়া সেল সরকার গঠনের ঘোষণা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও দ্য ডেইলি স্টারের তথ্যমতে, ২৯৯টি আসনের মধ্যে ২৪৯টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিএনপি ও তার জোট ১৮১টি আসনে জয়লাভ করেছে, যেখানে জামায়াত ও তাদের জোট পেয়েছে ৬১টি আসন। তারেক রহমান নিজে বগুড়া-৬ আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। দেশের এই রাজনৈতিক পটপরিবর্তনকে ‘ঐতিহাসিক’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বিজয় নিশ্চিত হলেও তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে কোনো প্রকার বিজয় মিছিল বা উৎসব না করার অনুরোধ করেছেন। এর পরিবর্তে শুক্রবার জুমার নামাজের পর দেশজুড়ে দোয়া মাহফিলের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও ভিন্নমাত্রার অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে।

আরও পড়ুন-

জাদুসংখ্যা পেরল বিএনপি, হাসিনাহীন বাংলাদেশে প্রধান বিরোধী আসনে কি জামাত?

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর