ব্রেকিং
  • Home /
  • Uncategorized /
  • বাংলাদেশ জয়ে তারেককে ভাই বলে সম্বোধন মমতার, সুসম্পর্ক বজায় রাখার আহ্বান

বাংলাদেশ জয়ে তারেককে ভাই বলে সম্বোধন মমতার, সুসম্পর্ক বজায় রাখার আহ্বান

নয়া জামানা, কলকাতা : ওপার বাংলায় দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহু বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় ফিরছে বেগম খালেদা জিয়ার দল বিএনপি। বৃহস্পতিবারের নির্বাচনের ফলাফল শুক্রবার সকালে স্পষ্ট হতেই বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী....

বাংলাদেশ জয়ে তারেককে ভাই বলে সম্বোধন মমতার, সুসম্পর্ক বজায় রাখার আহ্বান

নয়া জামানা, কলকাতা : ওপার বাংলায় দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহু বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : ওপার বাংলায় দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহু বছর পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় ফিরছে বেগম খালেদা জিয়ার দল বিএনপি। বৃহস্পতিবারের নির্বাচনের ফলাফল শুক্রবার সকালে স্পষ্ট হতেই বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বিশেষ বার্তার মাধ্যমে তিনি দুই বাংলার ভ্রাতৃত্ব ও সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হলেও শেরপুর আসনের প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত ছিল। শুক্রবার আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ২৯৭টি আসনের ফল ঘোষণা করেন সচিব আখতার আহমেদ। ফলাফল অনুযায়ী,বিএনপি জোট ২১২টি আসন,জামায়াতে ইসলামী ৭৭টি আসন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসন,স্বতন্ত্র ৭টি আসন।

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল পরে ঘোষণা করা হবে জানানো হলেও, এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা অনায়াসেই পার করে ফেলেছে বিএনপি জোট। ফলে এখন শুধু তারেক রহমানের শপথ গ্রহণের অপেক্ষা।
ফলাফল স্পষ্ট হওয়ার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।” তিনি আরও যোগ করেন, “আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।কূটনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার দীর্ঘদিনের ব্যক্তিগত ‘দিদি-বোন’ সম্পর্ক ছিল। হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে মমতার অবস্থান ছিল যথেষ্ট সাবধানী। তবে প্রতিবেশী দেশের নতুন নেতৃত্বের সঙ্গে শুরুতেই সুসম্পর্ক স্থাপনের লক্ষ্য নিয়ে তিনি তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে শুভেচ্ছাবার্তা দিলেন।

আরও পড়ুন-

ফের রণক্ষেত্র বাংলাদেশ! ইউনূসের বাসভবন ঘেরাও, পুলিশি অভিযানে আহত বহু

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর