ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ১২০০ কণ্ঠে কোরআন পাঠ,বুধেই শুরু হল হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ কাজ

১২০০ কণ্ঠে কোরআন পাঠ,বুধেই শুরু হল হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ কাজ

নয়া জামানা, মুর্শিদাবাদ : বুধবার থেকে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি এলাকায় শুরু হল তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণ কাজ। গত বছরের ৬ ডিসেম্বর ওই এলাকায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, কিন্তু নানা কারণে নির্মাণকাজ শুরু হতে....

১২০০ কণ্ঠে কোরআন পাঠ,বুধেই শুরু হল হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ কাজ

নয়া জামানা, মুর্শিদাবাদ : বুধবার থেকে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি এলাকায় শুরু হল তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মুর্শিদাবাদ : বুধবার থেকে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি এলাকায় শুরু হল তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণ কাজ। গত বছরের ৬ ডিসেম্বর ওই এলাকায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, কিন্তু নানা কারণে নির্মাণকাজ শুরু হতে দেরি হয়। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর সহ ওই দলের সমস্ত শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বুধবার দুপুরের পর থেকে মসজিদের ভিত ঢালাই করার কাজ শুরু হয়। মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়া দেখতে কয়েক হাজার মানুষ এদিন ছেতিয়ানি গ্রামে উপস্থিত হন।অনুষ্ঠানের শুরুতে এদিন পবিত্র কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। প্রায় ১২০০ হাফেজ ও মৌলবি-মুফতির সমাবেশে কোরআন পাঠের মধ্য দিয়ে নির্মাণকাজের সূচনা হয়। সকাল ১০টা থেকে এই অনুষ্ঠান শুরু হয় এবং দুপুরের দিকে ইট-সুরকি দিয়ে আনুষ্ঠানিক নির্মাণ শুরু হয়। হুমায়ুন কবীর নিজে উপস্থিত থেকে এই কার্যক্রমের নেতৃত্ব দেন।জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন, বাবরি মসজিদের মূল ফটকের ভিত ঢালাই করার মধ্যে দিয়ে এদিন মসজিদ নির্মাণের কাজ শুরু হল। ইঞ্জিনিয়াররা দু’বছর সময় নিচ্ছেন এই মসজিদে নির্মাণ কাজ শেষ করার জন্য। আগামী দিন যতই বাধা আসুক মসজিদ নির্মাণ হবেই।হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দলের বেলডাঙা-২ ব্লকের সহ-সভাপতি আসর শেখ বলেন, মসজিদটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে একসঙ্গে ১০ হাজারের বেশি ব্যক্তি নামাজ পড়তে পারেন। আপাতত ৪ বিঘা জায়গার উপর মসজিদের নির্মাণ কাজ শুরু হচ্ছে। তবে ইতিমধ্যে মসজিদের নামে ২৭ বিঘা জমি রেকর্ড করা হয়েছে। আরও প্রায় ১১ বিঘা জমি রেজিস্ট্রি করা হয়েছে, তার রেকর্ড পরিবর্তনের কাজ এখনও চলছে।
তিনি বলেন,আপাতত ৪ বিঘা জায়গার উপর মসজিদের নির্মাণ কাজ শুরু হলেও প্রায় ৭ বিঘা জায়গার উপর এই মসজিদ নির্মাণ হবে। বাকি জায়গায় স্বাস্থ্য কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার পরিকল্পনা রয়েছে।আসর শেখ আরও বলেন,মসজিদ নির্মাণের জন্য ইতিমধ্যেই বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার তরফ থেকে প্রায় ১০ কোটি টাকা চাঁদা দেওয়া হয়েছে। তবে আমাদের আশা আজ থেকে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়ে যাওয়ার পর চাঁদা সংগ্রহের পরিমাণ বাড়বে। বিদেশ থেকেও প্রচুর ব্যাক্তি এই মসজিদ নির্মাণের জন্য চাঁদা দিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন।ব্যাঙ্কের কিছু জটিলতা থাকায় বিদেশ থেকে আমরা এখনও চাঁদা নিতে পারছি না।প্রসঙ্গত মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরীর ঘোষণার করার পরেই হুমায়ুন কবীরের সঙ্গে দূরত্ব তৈরি করে তৃণমূল কংগ্রেস। ‘দল বিরোধী’ কাজের জন্য এরপর ভরতপুরের তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করা হয় তৃণমূল থেকে। কিন্তু তাতেও হুমায়ুন কবীরকে দামানো যায়নি। সম্প্রতি নিজের নতুন রাজনৈতিক দল , জনতা উন্নয়ন পার্টি, তৈরী করেছেন হুমায়ুন। ইতিমধ্যে হুমায়ুন হুঙ্কার দিয়ে রেখেছেন তাঁর নতুন রাজনৈতিক দল রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ১০০-র বেশি আসনে লড়বে। বুধবার মসজিদের ভিত্তিপ্রস্তর নির্মাণের কাজ শুরু হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন বলেন,নতুন রাজনৈতিক দল এবং মসজিদের কাজ শুরু করার জন্য আমার মেয়ে, জামাই এবং মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। পুলিশ বেআইনিভাবে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তার সব প্রমান আমার কাছে আছে। পুলিশের এই আচরণের প্রতিবাদে আগামী ১৪ ফেব্রুয়ারি কোনও নোটিশ না দিয়ে আমি মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি অফিস সকালে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এক লক্ষ মানুষকে নিয়ে ঘেরাও করব।বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়ার পর হুমায়ুন এদিন তাঁর প্রস্তাবিত ‘বাবরি যাত্রা’ পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। প্রায় ১০০টি গাড়ি নিয়ে পলাশি থেকে ইটাহার পর্যন্ত এই যাত্রা হওয়ার কথা ছিল। তবে নদিয়ার পলাশী থেকে মুর্শিদাবাদের বেলডাঙা পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়কে প্রায় ২২ কিলোমিটার পথ জুড়ে সংক্ষিপ্ত আকারে এই যাত্রা হবে বলে হুমায়ুন জানিয়েছেন। তিনি বলেন ,মালদা প্রশাসনের তরফে এই যাত্রার দিন পরিবর্তনের আবেদন করা হয়েছিল। আমরা সেই অনুরোধ মেনে নিয়েছি। পলাশীর স্মৃতিসৌধ থেকে বাবরি মসজিদের নির্মাণ স্থল পর্যন্ত ২২ কিলোমিটার পদযাত্রা করা হবে।

আরও পড়ুন-

৯ বছরের অবহেলা, আদালতের চাপে তড়িঘড়ি বিশ্বভারতীর বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর