ব্রেকিং
  • Home /
  • বিদেশ /
  • বাংলাদেশের নির্বাচনে ১২ টা পর্যন্ত ৩২ হাজার বুথে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

বাংলাদেশের নির্বাচনে ১২ টা পর্যন্ত ৩২ হাজার বুথে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

নয়া জামানা ডেস্ক : সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম সাড়ে পাঁচ ঘণ্টায় সারা দেশে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের....

বাংলাদেশের নির্বাচনে ১২ টা পর্যন্ত ৩২ হাজার বুথে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

নয়া জামানা ডেস্ক : সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম সাড়ে পাঁচ ঘণ্টায় সারা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : সকাল সাড়ে সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম সাড়ে পাঁচ ঘণ্টায় সারা দেশে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।ইসি সচিব জানান, সারা দেশে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের হিসাব পাওয়া গেছে, যেখানে ভোটের হার প্রায় ৩৩ শতাংশ। এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোট গ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি নিয়ে সচিব বলেন, দেশের কোথাও আশঙ্কাজনক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর পাওয়া যায়নি। তবে কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন উল্লেখ করে তিনি ভোটারদের ধন্যবাদ জানান।নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেলের দিকে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকায় ভোটাররা নিরাপদে কেন্দ্রে আসতে পারছেন। শেষ পর্যন্ত ভোটের এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছে কমিশন।

আরও পড়ুন-

কলকাতা-হাওড়া ভোট কি একসঙ্গেই? এখন শুধু রাজ্যপালের সইয়ের অপেক্ষা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর