শিবম দেবনাথ, নয়া জামানা, নদীয়া: ইসকনের মহারাজ পরিচয় দিয়ে একাধিক বাড়িতে ঢুকে পুজো করার নাম করে টাকা-পয়সা এবং সোনার অলংকার লুঠ করল এক দুষ্কৃতী।নদীয়ার শান্তিপুর থানার দারস্থ একাধিক পরিবার।শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। জানা যায়, বেলঘড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা লক্ষী নায়েক এবং শেফালী বিশ্বাস; একজনের বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়া এবং অপর আরেকজনের বাড়ি বাথনা স্টেশন সংলগ্ন এলাকায়। দিন কয়েক আগে ওই এলাকায় গেরুয়া বসনপুরে মাথায় সিটকি এবং শরীরে তুলসীর মালা অর্থাৎ মায়াপুর ইসকনের মহারাজ সেজে ওই এলাকার বিভিন্ন বাড়িতে প্রবেশ করে এক ছদ্মবেশী।তিনি মহিলাদের সঙ্গে ভবিষ্যতের কথা বলে ভয় দেখায় তাদের। জানা যায় নিজেকে গোপাল দাস মহারাজ বলে পরিচয় দিয়েছে সে। এরপর একাধিক মহিলাকে বলেন তাদের বাড়িতে গোপাল পুজো করতে হবে, না হলে সামনে বিপদ আছে। বাস্তুদোষের ভয়ে গৃহিণীরা গোপাল পূজার আয়োজন করে।পরে ওই মহারাজ পুনরায় ওই বাড়িতে এসে দরজা বন্ধ করে ভিতরে পূজো শুরু করে। পুজো করে সে চলে যায়।পরবর্তীকালে পূজার ঘট কিভাবে ফেলবেন সেই নিয়মাবলী জানার কারণে ওই মহারাজকে একাধিকবার ফোন করা হলে তার ফোন সুইচ অফ পায় মহিলারা।এরপরই ওই মহিলাদের সন্দেহ হয়, তারা ঘরে ঢুকে আলমারি খুলতেই দেখেন তাদের নগদ টাকা ও সোনার অলংকার নিয়ে চম্পট দিয়েছে ওই সাধুরূপী চোর। এই ঘটনা একাধিক পরিবারের সাথে ঘটায়, অবশেষে তারা শান্তিপুর থানার দ্বারস্থ হন। তারা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করে যাতে অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। এছাড়াও যেন তাদের চুরি হওয়া টাকা-পয়সা এবং অলংকার ফেরত পাওয়া যায়, তারও ব্যবস্থা করুক প্রশাসন। অভিযোগের ভিত্তিতে তৎপরতার সাথে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন-
পুলিশের নাগালে বাইক চুরির দল! গ্রেপ্তারসহ উদ্ধার পাঁচটি মোটরবাইক