ব্রেকিং

মাধ্যমিক পরীক্ষার মাঝে ডিজের দাপট! নির্বিকার প্রশাসন

কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: চলছে মাধ্যমিক পরীক্ষা, পাশাপাশি তারস্বরে ডিজে বাজিয়ে চলছে ক্রিকেট টুর্নামেন্ট। বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বীরভূম জেলা তৃণমূলের স্পোর্টস সেল। এমনকি, সঙ্গীতশিল্পী কেশব দের বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠানও হয় বড় বড় বক্স....

মাধ্যমিক পরীক্ষার মাঝে ডিজের দাপট! নির্বিকার প্রশাসন

কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: চলছে মাধ্যমিক পরীক্ষা, পাশাপাশি তারস্বরে ডিজে বাজিয়ে চলছে ক্রিকেট টুর্নামেন্ট। বোলপুর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কার্তিক ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: চলছে মাধ্যমিক পরীক্ষা, পাশাপাশি তারস্বরে ডিজে বাজিয়ে চলছে ক্রিকেট টুর্নামেন্ট। বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বীরভূম জেলা তৃণমূলের স্পোর্টস সেল। এমনকি, সঙ্গীতশিল্পী কেশব দের বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠানও হয় বড় বড় বক্স বাজিয়ে৷ শাসক দলের আয়োজন, তাই প্রশাসন নীরব, অভিযোগ, বিজেপি-সিপিআইএমের৷
যদিও, টুর্নামেন্টের আয়োজকদের ব্যাখ্যা মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে শব্দ কমিয়ে দেওয়া হয়েছে। আয়োজকদের মধ্যে কামরুল আলি বলেন, “মাঠের বাইরে আমরা বক্স লাগাইনি৷ জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা৷ তাদের যাতে অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই সাউণ্ড কমিয়ে দেওয়া হয়েছে।”২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে মাইক, ডিজে বাজিয়ে কোন রকম অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, সভা, মিছিল প্রভৃতি করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকে৷ প্রশাসনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে তারস্বরে ডিজে বাজিয়ে চলছে ক্রিকেট টুর্নামেন্ট, অভিযোগ বিজেপি-সিপিআইএম -এর৷ নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে বীরভূম জেলা তৃণমূল-কংগ্রেসের স্পোর্টস সেলের বোলপুর শাখা৷ মাঠের চতুর্দিকে বড় বড় স্ক্রিন, ডিজে বক্সে বাজছে তারস্বরে গান৷ মাঠজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের ছবি৷ শুধু তাই নয় সঙ্গীত শিল্পী কেশব দে -র বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল সন্ধ্যায়৷ সেখানেও ছিল শব্দের তাণ্ডব৷ আর এই সব ক্ষেত্রে নীরব পুলিশ ও প্রশাসন। প্রসঙ্গত, কালীপুজোয় বোলপুর থানাতেই শব্দ দানব ডিজে বাজিয়ে উদ্যাম নৃত্যানুষ্ঠান করাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল স্যোসাল মিডিয়াজুড়ে৷ এবার সেই বোলপুর থানা এলাকায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বড় বড় ডিজে বাজিয়ে বিচিত্রা অনুষ্ঠানের মধ্যদিয়ে চলছে ক্রিকেট টুর্নামেন্ট। এই প্রসঙ্গে সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, “খেলাধুলোর উদ্যোগকে সাধুবাদ জানাই৷ কিন্তু, মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে এইভাবে ডিজে বাজানো, এটার জন্য আইন লাগে না, কমনসেন্সটাই যথেষ্ট। আর প্রশাসন ও দল বলে আলাদা কিছু নেই৷ জেলা তৃণমূলের নামে এই টুর্নামেন্ট হচ্ছে৷ আসলে পার্টির লোক যখন চুরি করতে যায়, প্রশাসন পিছনে পিছনে যায়৷”বিজেপির বোলপুর শহর সভাপতি কাঞ্চন ঘোষ বলেন, “শাসক দলের সাত খুন মাফ৷ আমরা কোন অনুষ্ঠান করতে গেলে কত রকমের অনুমতি লাগে৷ আর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ডিজে বাজিয়ে খেলা চলছে প্রশাসন ঘুমাচ্ছে৷ প্রশাসন তৃণমূলের অঙ্গুলি হেলনে চলে, মদত দেয়৷ বোলপুরে আইসিকে বলব, দেখুন বিষটা, পরীক্ষা চলাকালীন কিভাবে সম্ভব ডিজে বাজিয়ে অনুষ্ঠান।”
বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, “পুলিশ বিষয়টি দেখছে। যদি ডিজে চলে বন্ধ করা হবে।

আরও পড়ুন-

৯ বছরের অবহেলা, আদালতের চাপে তড়িঘড়ি বিশ্বভারতীর বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর