• Home /
  • দেশ /
  • ‘দিল্লিকে খলিস্তান বানাব’! রাজধানীতে ৯টি স্কুলে খলিস্তানি হামলার আতঙ্ক

‘দিল্লিকে খলিস্তান বানাব’! রাজধানীতে ৯টি স্কুলে খলিস্তানি হামলার আতঙ্ক

নয়া জামানা ডেস্ক : সোমবার সকালে রাজধানী দিল্লির ৯টি নামী স্কুলে ভয়াবহ বোমা হামলার হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খলিস্তানি সংগঠনের নাম দিয়ে পাঠানো ওই ইমেলে দাবি করা হয়েছে, সোমবার দুপুরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলগুলিতে বিস্ফোরণ ঘটানো হবে। এই ঘটনার....

‘দিল্লিকে খলিস্তান বানাব’! রাজধানীতে ৯টি স্কুলে খলিস্তানি হামলার আতঙ্ক

নয়া জামানা ডেস্ক : সোমবার সকালে রাজধানী দিল্লির ৯টি নামী স্কুলে ভয়াবহ বোমা হামলার হুমকি ঘিরে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা ডেস্ক : সোমবার সকালে রাজধানী দিল্লির ৯টি নামী স্কুলে ভয়াবহ বোমা হামলার হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খলিস্তানি সংগঠনের নাম দিয়ে পাঠানো ওই ইমেলে দাবি করা হয়েছে, সোমবার দুপুরে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলগুলিতে বিস্ফোরণ ঘটানো হবে। এই ঘটনার পরই দিল্লির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তড়িঘড়ি স্কুল খালি করার প্রক্রিয়া শুরু হয়।সোমবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে দিল্লির একাধিক প্রথম সারির স্কুলে ইমেলটি পৌঁছায়। সেখানে লেখা ছিল, “আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে খলিস্তান বানাব। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটবে।” ইমেলের শেষে প্রেরক হিসেবে ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’-র নাম উল্লেখ ছিল। শুধু স্কুল নয়, আগামী ১৩ ফেব্রুয়ারি সংসদ ভবন ওড়ানোরও হুমকি দেওয়া হয়েছে ওই বার্তায়।হামলার হুমকি পাওয়া স্কুলগুলোর তালিকায় রয়েছে,দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট।রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, সিএম শ্রী স্কুল এবং বাল ভারতী স্কুল।কেমব্রিজ স্কুলের শ্রীনিবাসপুরী ও নিউ ফ্রেন্ডস কলোনি ক্যাম্পাস।সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল এবং নিউ রাজিন্দর নগরের মানবস্থলী স্কুল।
আইএনএ-র ডিটিইএ স্কুল।হুমকি পাওয়ার পরপরই দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড প্রতিটি স্কুলে তল্লাশি শুরু করে। প্রাথমিকভাবে এগুলোকে ‘ভুয়ো হুমকি’ বা ‘হক্স কল’ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে হওয়া বিস্ফোরণের স্মৃতি এখনও টাটকা থাকায় প্রশাসন কোনো ঝুঁকি নিতে রাজি নয়। এর আগে গত ২৯ জানুয়ারি ৫টি স্কুল এবং দ্বারকা আদালত চত্বরেও একই রকম ভুয়ো হুমকি মেল পাঠানো হয়েছিল।পুলিশ জানিয়েছে, সাইবার সেল মেলের উৎস সন্ধানে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ধরনের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দিল্লি প্রশাসন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর