• Home /
  • দেশ /
  • মাক্রোঁ সফরে মোদী ম্যাজিক, লক্ষ্য ১১৪ রাফালের ব্লু প্রিন্ট

মাক্রোঁ সফরে মোদী ম্যাজিক, লক্ষ্য ১১৪ রাফালের ব্লু প্রিন্ট

নয়া জামানা ডেস্ক : ফের ফরাসি গর্জনের অপেক্ষায় ভারতের আকাশ। আকাশপথে ভারতের সামরিক শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিতে ১১৪টি রাফাল মাল্টিরোল যুদ্ধবিমান কেনার তোড়জোড় শুরু করল কেন্দ্র। এই মেগা ডিল নিয়ে আগামী সপ্তাহেই বসতে পারে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল বা ডিএসি-র....

মাক্রোঁ সফরে মোদী ম্যাজিক, লক্ষ্য ১১৪ রাফালের ব্লু প্রিন্ট

নয়া জামানা ডেস্ক : ফের ফরাসি গর্জনের অপেক্ষায় ভারতের আকাশ। আকাশপথে ভারতের সামরিক শক্তি কয়েক গুণ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা ডেস্ক : ফের ফরাসি গর্জনের অপেক্ষায় ভারতের আকাশ। আকাশপথে ভারতের সামরিক শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিতে ১১৪টি রাফাল মাল্টিরোল যুদ্ধবিমান কেনার তোড়জোড় শুরু করল কেন্দ্র। এই মেগা ডিল নিয়ে আগামী সপ্তাহেই বসতে পারে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল বা ডিএসি-র অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। চলতি মাসেই কৃত্রিম মেধা সংক্রান্ত এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। কূটনৈতিক মহলের ধারণা, ফরাসি রাষ্ট্রপ্রধানের পা রাখার আগেই এই বিশাল চুক্তিতে সবুজ সংকেত দিয়ে বড়সড় ‘মোদী ম্যাজিক’ দেখাতে চাইছে সাউথ ব্লক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই ১১৪টি রাফাল কেনার জন্য ভারতের খরচ হতে পারে প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকা। বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন এই কাউন্সিলই দেশের সামরিক বাহিনীর জন্য নতুন অস্ত্র বা যুদ্ধ সরঞ্জাম কেনার চূড়ান্ত ছাড়পত্র দেয়। মাক্রোঁ ভারতে আসার ঠিক মুখে এই বৈঠক ডাকায় রাফাল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। ভারতের আকাশসীমা সুরক্ষিত রাখতে বায়ুসেনার জন্য এই যুদ্ধবিমানগুলি অত্যন্ত জরুরি বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর উৎপাদন প্রক্রিয়া। প্রস্তাবিত ১১৪টি বিমানের মধ্যে মাত্র ১৮টি ফ্রান্স থেকে তৈরি অবস্থায় বা ‘ফ্লাইং কন্ডিশনে’ আনা হবে। বাকি ৯৬টি বিমান তৈরি হবে ভারতেই, যেখানে বিদেশি প্রযুক্তির সঙ্গে দেশীয় প্রযুক্তির মেলবন্ধন ঘটানো হবে। এই বিমানগুলির মধ্যে ৮৮টি হবে এক আসনের এবং ২৬টি হবে দুই আসনের। এর আগে ২০২০ সালে ফ্রান্স থেকে আসা ৩৬টি রাফালের কার্যকারিতা দেখে বায়ুসেনার বিশেষজ্ঞরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছিলেন। এর পরেই গত বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ‘নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী’ বা সিসিএস আরও রাফাল কেনার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছিল। সেই পরিকল্পনাই এবার চূড়ান্ত রূপ পেতে চলেছে। সীমান্তে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বায়ুসেনার স্কোয়াড্রন সংখ্যা বাড়ানো এখন দিল্লির অগ্রাধিকার। ৩৬টি রাফাল ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা কবচ মজবুত করেছে। এবার ১১৪টি বিমানের এই ব্লু-প্রিন্ট বাস্তবায়িত হলে তা বায়ুসেনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। রাজনাথ সিংহের নেতৃত্বাধীন আগামী সপ্তাহের বৈঠকে এই প্রস্তাবে শিলমোহর পড়লে তা হবে মোদী সরকারের অন্যতম বড় প্রতিরক্ষা জয়। মাক্রোঁ ও মোদীর করমর্দনের আগেই যদি এই ডিলের জট খুলে যায়, তবে তা ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্ককে এক নতুন মাইলফলকে পৌঁছে দেবে। এখন দেখার, মাক্রোঁ আসার আগেই সাউথ ব্লক এই মেগা ফাইলের চূড়ান্ত অনুমোদন দেয় কি না।


আরও পড়ুন-

শুনানিতে গরহাজির লক্ষ লক্ষ ভোটার, বঙ্গে কি তবে পিছোচ্ছে ভোট-ঘোষণা?

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর