রকিবুল ইসলাম
সেই মেয়েটি অতি মনোলোভা সখা!
সে যে কাঁচা হলুদ বরণ কন্যা।
কাজল কালো তার ডাগর আঁখিতে
করে সে সহসা মোর প্রাণহরা।
সেই মেয়েটির ভ্রু ধণুক বাঁকা,
হারাবি হুঁশ দর্শে তার নাচা।
যখন মেলে সে নয়নের পাতা,
আলোকে হয় ভাস্বর ভুবন সারা।
বুজলে সে চোখ হয় দীপ্তিহারা,
কিরণ হারায় সব নক্ষত্রের দলেরা।
সেই মেয়েটির ঠোঁট গোলাপ রাঙা,
হাসিতে বিচ্ছুরিত হয় খুশির ফোয়ারা।
দু:খ কষ্টে তার নামে অমাবস্যা,
হাসে হরষে তার পুরো ধরা।
দীঘল সুগন্ধি কেশের সেই মেয়েটা,
হর্ষ আমোদে মাতায় মোর মনটা।
সেই মেয়েটি হাসে যদি সখা,
হাসে তার সাথে পুরো বসুন্ধরা।
সেই মেয়েটি নেই আজ হেথা,
মানস মম আর তাই নাচেনা।