মুকলেসুর রহমান
সন্ধ্যার মেঘ ঘেঁষা চাঁদ
জ্যোৎস্নার টিউনিং হারালে
‘তোমাকে চাইবো ভীষণ ভাবে চাইবো’
রাতের আড়ালে..!
যখন জ্যোৎস্না তোমার চোখের পাতায়
অন্ধকার পায়ের তলে
রূপের আগুন দেখবো তোমার
একটু দূরে খুব আড়ালে…!
আঙুলে আঙ্গুল দিয়ে
যাও যদি দূরে,
মরণ আমার হতেও পারে
পোড়া রোদের জ্বরে..!
মেঘের গতর পড়ন্ত দুপুর
সূর্যে আঙ্গুল ছুলে,
তোমাকে ডাকবো ভীষণ ডাকবো
শীতল,আড়ালে..!