স্মৃতি শেখর মিত্র
মৃত্যুর আগে আমি
আরও একটা মৃত্যু চাই।
যে মৃত্যু আমার সমস্ত ভাঙ্গা গড়া, রাগ, অভিমান, দুর্বিনীত ছায়াকে ধুয়ে মুছে নিয়ে যাবে। আমার অতীতের যা কিছু সংলাপ
মাটির সাথে মিলে মিশে একাকার হবে। আমার সমস্ত পাপ, পুণ্য,শুদ্ধ অশুদ্ধ, আচার বিচার
আমি এখানেই রেখে যেতে চাই…. সম্পূর্ণ শুদ্ধ এক আত্মা হয়ে নিতে চাই
বিদায় এ ধরিত্রীর থেকে ।
নির্ভার, নিশ্চুপ, নিশ্ছিদ্র এক অনুষঙ্গ হয়ে।