অঞ্জন শুকুল, নয়া জামানা, নদীয়া: আবারও সামনে এলো পুলিশের মানবিকতা ও তৎপরতার পরিচয়।হারিয়ে যাওয়া শিশুকে কয়েক ঘন্টার মধ্যেই পরিবারের হাতে তুলে দিল পুলিশ। বাড়ি থেকে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজেদের হেফাজতে রাখল পুলিশ। কয়েক ঘন্টার ব্যবধানে পরিবারকে খুঁজে বের করে ওই শিশুকে তুলে দেয়া হয় পরিবারের হাতে।এদিন নদীয়ার শান্তিপুর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক এসআই নন্দ দুলাল হাজিরা তার ডিউটি পালন করছিলেন শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েত এলাকায়। হঠাৎই তার নজরে আসে হলুদ গেঞ্জি পরা একটি পাঁচ বছরের বাচ্চা ছেলে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। সন্দেহের দানা বাধঁতেই ওই শিশুকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না সে। সাথে সাথেই পুলিশের গাড়িতে করে ওই শিশুকে আনা হয় শান্তিপুর থানায়। খোঁজ করা শুরু হয় পরিবারের, এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে পরিবারকে খুঁজে বের করে পুলিশ। থানায় ছুটে আছে পরিবার। হারিয়ে যাওয়া শিশুকে চোখের সামনে দেখতে পেয়ে আপ্লুত হয়ে পড়ে পরিবারের সদস্যরা, এরপর বর্তমান শান্তিপুর থানার ভারপ্রাপ্ত অধিকারী কাজল ব্যানার্জির তত্ত্বাবধানে পরিবারের হাতে তুলে দেয়া হয় শিশু টিকে। যদিও শিশুটির পরিচয় পত্র যাচাই করে নেওয়া হয়। জানা গেছে ওই শিশুর বাড়ি শান্তিপুর বাবলা পঞ্চায়েতের প্রমোদনগরে। দাদু কার্তিক বিশ্বাসের দাবি, কোনো কারনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল তার নাতি, এরপর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভাবতেই পারিনি অল্প সময়ের মধ্যে নাতিকে আবার খুঁজে পাব। স্বাভাবিকভাবেই পুলিশের এই ভূমিকায় কুর্নিশ জানিয়েছে শিশুটির পরিবার। তবে পুলিশের এই মানবিকতা সমাজের ক্ষেত্রে অনেকটাই নজির বিহীন। পুলিশ প্রশাসন শিশুটির ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।
আরও পড়ুন-
ভাঙড় দখলের লড়াই তুঙ্গে, নওশাদের হুঁশিয়ারির জবাবে সওকাতের কড়া বার্তা!
আরও পড়ুন-
ছয় বছর পর খুলছে ষাঁড়েশ্বর মন্দির, পুনঃপ্রতিষ্ঠায় বিষ্ণুপুর জুড়ে ভক্তির জোয়ার