ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • রাস্তার ধারেই বসে চিতাবাঘ! মোরাঘাট জঙ্গলে ফের চিতা বাঘের উপস্থিতি ঘিরে বাড়ল উদ্বেগ

রাস্তার ধারেই বসে চিতাবাঘ! মোরাঘাট জঙ্গলে ফের চিতা বাঘের উপস্থিতি ঘিরে বাড়ল উদ্বেগ

নয়া জামানা, বানারহাট: গয়েরকাঁটা থেকে নাথুয়া যাওয়ার রাজ্য সড়কের মাঝপথে মোরাঘাট জঙ্গলে বুধবার সন্ধ্যায় একটি চিতা বাঘের দেখা মেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে। প্রত্যক্ষদর্শীদের মতে, জঙ্গলের ধারেই নির্বিঘ্নে বসে থাকতে দেখা যায় বিশাল আকৃতির চিতা বাঘটিকে। একটি চারচাকা....

রাস্তার ধারেই বসে চিতাবাঘ! মোরাঘাট জঙ্গলে ফের চিতা বাঘের উপস্থিতি ঘিরে বাড়ল উদ্বেগ

নয়া জামানা, বানারহাট: গয়েরকাঁটা থেকে নাথুয়া যাওয়ার রাজ্য সড়কের মাঝপথে মোরাঘাট জঙ্গলে বুধবার সন্ধ্যায় একটি চিতা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা, বানারহাট: গয়েরকাঁটা থেকে নাথুয়া যাওয়ার রাজ্য সড়কের মাঝপথে মোরাঘাট জঙ্গলে বুধবার সন্ধ্যায় একটি চিতা বাঘের দেখা মেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে। প্রত্যক্ষদর্শীদের মতে, জঙ্গলের ধারেই নির্বিঘ্নে বসে থাকতে দেখা যায় বিশাল আকৃতির চিতা বাঘটিকে। একটি চারচাকা গাড়ির আলো পড়তেই ধীরে ধীরে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে সে। এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকাবাসীরা জানান, অতীতেও এই রাজ্য সড়কে চিতা বাঘ ও বাইসনের হামলার একাধিক ঘটনা ঘটেছে। ফলে ফের এমন দৃশ্য সামনে আসায় আতঙ্ক আরও বেড়েছে। উল্লেখযোগ্যভাবে, এই রাস্তা দিয়ে প্রতিদিন রাতের অন্ধকারে বহু বাইক আরোহী যাতায়াত করেন। স্থানীয়দের আশঙ্কা, বুধবার সন্ধ্যায় যদি কোনও বাইক আরোহী ওই পথে যেতেন, তবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
চারদিক ঘন জঙ্গলে ঘেরা নির্জন এলাকা হওয়ায় ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে বলে মত বাসিন্দাদের। তাঁদের দাবি, দ্রুত বনদপ্তর ও প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হোক এবং রাতে ওই সড়কে নজরদারি বাড়ানো হোক।

আরও পড়ুন-

পুলিশের নাগালে বাইক চুরির দল! গ্রেপ্তারসহ উদ্ধার পাঁচটি মোটরবাইক

আরও পড়ুন-

শোকের পাহাড় বুকে চেপে কর্তব্যের কাঠগড়ায়, নিথর স্ত্রী-সন্তানকে মর্গে রেখেই শুনানিতে শিক্ষক;

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর