ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • ‘ভাণ্ডার’ বাড়লে বাড়বে বার্ধক্য ভাতাও, বিধানসভায় বিরোধী শিবিরকে চন্দ্রিমা

‘ভাণ্ডার’ বাড়লে বাড়বে বার্ধক্য ভাতাও, বিধানসভায় বিরোধী শিবিরকে চন্দ্রিমা

নয়া জামানা ডেস্ক : বিধানসভায় বাজেট অধিবেশনে শাসক-বিরোধী তরজায় তপ্ত হয়ে উঠল পরিবেশ। বিধায়ক তহবিল বৃদ্ধি থেকে জনকল্যাণমূলক প্রকল্পের স্বচ্ছতা— একগুচ্ছ দাবি নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী, অশোক লাহিড়ীরা। পাল্টা জবাবে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট করে দিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের....

‘ভাণ্ডার’ বাড়লে বাড়বে বার্ধক্য ভাতাও, বিধানসভায় বিরোধী শিবিরকে চন্দ্রিমা

নয়া জামানা ডেস্ক : বিধানসভায় বাজেট অধিবেশনে শাসক-বিরোধী তরজায় তপ্ত হয়ে উঠল পরিবেশ। বিধায়ক তহবিল বৃদ্ধি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা ডেস্ক : বিধানসভায় বাজেট অধিবেশনে শাসক-বিরোধী তরজায় তপ্ত হয়ে উঠল পরিবেশ। বিধায়ক তহবিল বৃদ্ধি থেকে জনকল্যাণমূলক প্রকল্পের স্বচ্ছতা— একগুচ্ছ দাবি নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী, অশোক লাহিড়ীরা। পাল্টা জবাবে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট করে দিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি পাওয়ার অর্থই হলো বার্ধক্য ভাতার পরিমাণ বেড়ে যাওয়া। তবে মন্ত্রীর জবাবে সন্তুষ্ট না হয়ে এবং অশোক লাহিড়ীকে অপমানের অভিযোগে কক্ষত্যাগ করলেন বিজেপি বিধায়করা।

শুক্রবার বিধানসভার বাজেট আলোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিল বাড়ানোর জোরালো সওয়াল করেন। প্রতিবেশী ঝাড়খণ্ডের উদাহরণ টেনে তিনি জানান, সেখানে বিধায়করা বছরে ৫ কোটি টাকা পেলেও বাংলায় বরাদ্দ মাত্র ৭০ লক্ষ টাকা। এই অঙ্ক অন্তত ২ কোটি করার দাবি জানান তিনি। একইসঙ্গে প্রাক্তন বিধায়কদের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁদের পেনশন বাড়ানোরও আর্জি জানান শুভেন্দু। তিনি উল্লেখ করেন, বর্তমানে রাজ্যে ১০৫ জন প্রাক্তন বিধায়ক রয়েছেন, যাঁদের বড় অংশই বাম আমলের। এমনকি বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নাম উল্লেখ করেও প্রাক্তনদের আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেন তিনি।

শঙ্কর ঘোষের বার্ধক্য ভাতা সংক্রান্ত প্রশ্নের উত্তরেই মূল চমকটি দেন চন্দ্রিমা ভট্টাচার্য। শঙ্করবাবু প্রশ্ন তুলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়লেও বার্ধক্য ভাতায় কেন তার প্রতিফলন নেই? জবাবে চন্দ্রিমা বলেন, ‘শঙ্করবাবু নিজের বক্তৃতায় বলেছেন, লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ানো হয়েছে।। কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ধক্য ভাতা অথবা পেনশনের কথা বলা হয়নি। লক্ষীর ভান্ডার ৬০ বছর অতিক্রান্ত হলেই তা বার্ধক্য ভাতায় পরিণত হয়ে যায়। ওটা অন্তর্নিহিত থাকে। ৫০০ টাকা যখন লক্ষীর ভান্ডারে বাড়বে, স্বাভাবিক নিয়মেই বার্ধক্য ভাতাও ৫০০ টাকা বেড়ে যাবে, তাই এর জন্য আলাদা করে উল্লেখের কোনও প্রয়োজন নেই।’

এদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বিধায়ক অশোক লাহিড়ী সরকারি প্রকল্পের শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন। ৯৪টি জনকল্যাণমূলক প্রকল্পের খরচ, উপভোক্তার সংখ্যা এবং আবেদনের মাপকাঠি নিয়ে একটি বিশদ পুস্তিকা প্রকাশের প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, এতে সরকারের কাজে স্বচ্ছতা আসবে। তবে অর্থ প্রতিমন্ত্রীর পাল্টা জবাবে অশোকবাবুর প্রতি অবমাননাকর ইঙ্গিত রয়েছে দাবি করে বিজেপি বিধায়করা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান।

বাজেট বিতর্কের আঁচ পৌঁছেছে সংখ্যালঘু প্রসঙ্গেও। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের কিছু মন্তব্যকে ঘিরে ক্ষুব্ধ শাসক শিবির। তাঁর বিরুদ্ধে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। শনিবার অধিবেশনের শেষ দিনে অগ্নিমিত্রার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের আবেদন জানানো হতে পারে বলে ঘাসফুল শিবির সূত্রে খবর। সব মিলিয়ে অধিবেশনের শেষলগ্নেও সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি।

আরও পড়ুন-

ভাঙড় দখলের লড়াই তুঙ্গে, নওশাদের হুঁশিয়ারির জবাবে সওকাতের কড়া বার্তা!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর