ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • পুলিশের নাগালে বাইক চুরির দল! গ্রেপ্তারসহ উদ্ধার পাঁচটি মোটরবাইক

পুলিশের নাগালে বাইক চুরির দল! গ্রেপ্তারসহ উদ্ধার পাঁচটি মোটরবাইক

সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: নলহাটি শহরে সক্রিয় বাইক চুরি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। গত ৩রা ফেব্রুয়ারি পাকুরতলা মোড় এলাকা থেকে একটি বাজাজ পালসার মোটরবাইক চুরির অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে নলহাটি থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে আইসি সুদীপ্ত সাধুখাঁর....

পুলিশের নাগালে বাইক চুরির দল! গ্রেপ্তারসহ উদ্ধার পাঁচটি মোটরবাইক

সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: নলহাটি শহরে সক্রিয় বাইক চুরি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। গত ৩রা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: নলহাটি শহরে সক্রিয় বাইক চুরি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। গত ৩রা ফেব্রুয়ারি পাকুরতলা মোড় এলাকা থেকে একটি বাজাজ পালসার মোটরবাইক চুরির অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে নলহাটি থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে আইসি সুদীপ্ত সাধুখাঁর নির্দেশে বিশেষ তদন্ত শুরু করেন এএসআই স্বপন মাল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই সম্ভাব্য অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। তদন্তের এক পর্যায়ে গোপন সূত্রে খবর মেলে, চক্রের কয়েকজন সদস্য খাঁপুর ক্যানেলের ধার এলাকায় লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম রফিকুল মণ্ডল, আব্দুর রহমান এবং শরিফুল ইসলাম ওরফে ডন।
পুলিশি জেরায় উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের দেখানো মতে বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচটি চুরি হওয়া মোটরবাইক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বাইকগুলির মধ্যে পাকুরতলা মোড় থেকে চুরি হওয়া বাজাজ পালসারটিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তদন্তকারীদের দাবি, ধৃতরা দীর্ঘদিন ধরেই একটি সংগঠিত চক্রের মাধ্যমে বাইক চুরি করে বিভিন্ন জায়গায় সেগুলি বিক্রি করত। চক্রে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ তাদের হেফাজতের আবেদন জানিয়েছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 


আরও পড়ুন-

ছয় বছর পর খুলছে ষাঁড়েশ্বর মন্দির, পুনঃপ্রতিষ্ঠায় বিষ্ণুপুর জুড়ে ভক্তির জোয়ার

আরও পড়ুন-

ভাঙড় দখলের লড়াই তুঙ্গে, নওশাদের হুঁশিয়ারির জবাবে সওকাতের কড়া বার্তা!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর