ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • সুপ্রিম কোর্টে আজ মমতার ‘অগ্নিপরীক্ষা’! নিজেই কি সওয়াল করবেন মুখ্যমন্ত্রী? তুঙ্গে জল্পনা

সুপ্রিম কোর্টে আজ মমতার ‘অগ্নিপরীক্ষা’! নিজেই কি সওয়াল করবেন মুখ্যমন্ত্রী? তুঙ্গে জল্পনা

নয়া জামানা ডেস্ক : আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে কি সশরীরে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ চাওয়ায় এই জল্পনা তীব্র হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের সিইও দফতরের বিরুদ্ধে দায়ের....

সুপ্রিম কোর্টে আজ মমতার ‘অগ্নিপরীক্ষা’! নিজেই কি সওয়াল করবেন মুখ্যমন্ত্রী? তুঙ্গে জল্পনা

নয়া জামানা ডেস্ক : আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে কি সশরীরে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা ডেস্ক : আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে কি সশরীরে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারের কাছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ চাওয়ায় এই জল্পনা তীব্র হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের সিইও দফতরের বিরুদ্ধে দায়ের করা এই মামলায় তিনি নিজেই পিটিশনার। আইন অনুযায়ী, নথিভুক্ত আইনজীবী না হলেও আবেদনকারী হিসেবে নিজের বক্তব্য পেশ করার অধিকার তাঁর রয়েছে। কয়েকদিন আগে তিনি নিজেই প্রয়োজনে সওয়াল করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বুধবার সেই সম্ভাবনা বাস্তবায়িত হওয়ার ইঙ্গিত মিলল।

আদালত সূত্রে খবর, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শীর্ষ আদালতে উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষী হিসেবে ঠিক কতজন ভেতরে প্রবেশ করতে পারবেন, তা জানতেই রেজিস্ট্রারের কাছে আবেদন জানানো হয়েছে। যদিও এই বিষয়ে নবান্ন বা তৃণমূলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নিয়ে মুখ খোলেননি মমতা।

মঙ্গলবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা অবশ্য সুখকর হয়নি মুখ্যমন্ত্রীর। বৈঠকের মাঝপথেই বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন, ‘তাঁদের অপমান, অসম্মান করা হয়েছে।’ বৈঠক বয়কট করে বেরিয়ে আসার পরই সুপ্রিম কোর্টে তাঁর হাজির হওয়ার জল্পনা অন্য মাত্রা পেয়েছে। একজন আবেদনকারী হিসেবে তিনি নিজেই সওয়াল করলে তা বেনজির ঘটনা হবে বলেই মনে করছে দিল্লির রাজনৈতিক ও আইনি মহল। এখন দেখার, বুধবার শীর্ষ আদালতের এজলাসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঠিক কী ভূমিকা পালন করেন। ফাইল ফটো।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর