ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • শুনানি শেষ পর্যায়ে, মুর্শিদাবাদে ডাকা হয়েছিল ১৮ লক্ষ ভোটারকে , ১৪ ফেব্রুয়ারি আসছে চূড়ান্ত তালিকা!

শুনানি শেষ পর্যায়ে, মুর্শিদাবাদে ডাকা হয়েছিল ১৮ লক্ষ ভোটারকে , ১৪ ফেব্রুয়ারি আসছে চূড়ান্ত তালিকা!

নয়া জামানা , মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকায় ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগত অসঙ্গতি দূর করতে আয়োজিত বিশাল কর্মযজ্ঞ প্রায় শেষের পথে। জেলা প্রশাসনের দাবি, ১৮ লক্ষ ৮৫ হাজার ভোটারের নথিপত্র যাচাই বা শুনানির কাজ প্রায় ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে।....

শুনানি শেষ পর্যায়ে, মুর্শিদাবাদে ডাকা হয়েছিল ১৮ লক্ষ ভোটারকে , ১৪ ফেব্রুয়ারি আসছে চূড়ান্ত তালিকা!

নয়া জামানা , মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকায় ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগত অসঙ্গতি দূর করতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা , মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকায় ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগত অসঙ্গতি দূর করতে আয়োজিত বিশাল কর্মযজ্ঞ প্রায় শেষের পথে। জেলা প্রশাসনের দাবি, ১৮ লক্ষ ৮৫ হাজার ভোটারের নথিপত্র যাচাই বা শুনানির কাজ প্রায় ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। দ্রুত কাজ শেষ হওয়ায় প্রশাসনের শীর্ষ কর্তারা স্বস্তিতে থাকলেও, এই প্রক্রিয়াকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) দিননারায়ণ ঘোষ জানান, সোমবারের মধ্যেই ৯৯.৮ শতাংশ শুনানি শেষ হয়েছিল। মঙ্গলবার জেলার প্রতিটি বিডিও অফিস ও অস্থায়ী ক্যাম্পগুলোতে ভিড় উপচে পড়ায় পরিসংখ্যান প্রায় শতভাগের দোরগোড়ায় পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির সরকারি সময়সীমা থাকলেও তার অনেক আগেই কাজ গুছিয়ে নিয়েছেন নির্বাচন কর্মীরা। ১৮ লক্ষ ৮৫ হাজার মানুষের এই বিশাল শুনানি প্রক্রিয়া সামলানো বড় চ্যালেঞ্জ ছিল বলে মনে করছে জেলা প্রশাসন।

প্রশাসন সাফল্যের দাবি করলেও, সাধারণ ভোটারদের মধ্যে হয়রানি নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ইস্যুটিকে হাতিয়ার করে প্রথম থেকেই রাস্তায় নেমেছে। শুনানি কেন্দ্রের বাইরে তৃণমূলের সহায়তা শিবির ভোটারদের নথি যাচাইয়ে সাহায্য করছে, যা আগামী নির্বাচনে শাসক দলকে সুবিধাজনক অবস্থানে রাখতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেখানে অন্যান্য বিরোধী দলগুলোর উপস্থিতি তেমন চোখে পড়েনি।

বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার (ডেভিড) কড়া ভাষায় কমিশন ও কেন্দ্রকে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ সাড়ে ১৮ লক্ষের বেশি মানুষকে অকারণে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করা হচ্ছে। আতঙ্কে সাধারণ মানুষ ও কাজের চাপে বিএলও-রা মারা যাচ্ছেন। এই প্রতিটি মৃত্যুর দায় কমিশন ও কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিতে হবে। এর জবাব মানুষই দেবে।

পাল্টা জবাবে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক শাখারভ সরকার বলেন, কমিশন নির্ভুল তালিকা তৈরির জন্যই এই পদক্ষেপ নিয়েছে। এতে বহু ভুয়ো ভোটার বাদ যাবে, যারা আসলে তৃণমূলের ভোটব্যাংক। সেই ভয়েই তারা বিরোধিতা করছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর