ব্রেকিং
  • Home /
  • NEWS /
  • বিজেপি সভাপতির মুখে ‘জয় বঙ্গাল’ ! কবিগুরুর নোবেল-বিভাগ বদলে দিয়ে ট্রোলের মুখে নবীন

বিজেপি সভাপতির মুখে ‘জয় বঙ্গাল’ ! কবিগুরুর নোবেল-বিভাগ বদলে দিয়ে ট্রোলের মুখে নবীন

নয়া জামানা ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির বিভাগ নিয়ে চরম বিভ্রান্তি এবং স্লোগান বিতর্কে বিড়ম্বনায় পড়ল বিজেপি। বুধবার দুর্গাপুরে দলীয় কর্মী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কবিগুরুকে ‘শান্তিতে’ নোবেলজয়ী বলে সম্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেই রেশ কাটতে....

বিজেপি সভাপতির মুখে ‘জয় বঙ্গাল’ ! কবিগুরুর নোবেল-বিভাগ বদলে দিয়ে ট্রোলের মুখে নবীন

নয়া জামানা ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির বিভাগ নিয়ে চরম বিভ্রান্তি এবং স্লোগান বিতর্কে বিড়ম্বনায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির বিভাগ নিয়ে চরম বিভ্রান্তি এবং স্লোগান বিতর্কে বিড়ম্বনায় পড়ল বিজেপি। বুধবার দুর্গাপুরে দলীয় কর্মী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কবিগুরুকে ‘শান্তিতে’ নোবেলজয়ী বলে সম্বোধন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেই রেশ কাটতে না কাটতেই তাঁর মুখে ‘জয় বঙ্গাল’ স্লোগান শোনা যাওয়ায় নতুন করে তোপ দেগেছে তৃণমূল। সব মিলিয়ে গেরুয়া শিবিরের সভাপতির বঙ্গ সফর ঘিরে এখন রাজনৈতিক মহলে তুমুল শোরগোল।

এ দিন ভাষণের শুরুতেই বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ বা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানান নিতিন। কিন্তু বিপত্তি ঘটে রবীন্দ্রনাথের প্রসঙ্গ আসতেই। তিনি বলেন, ‘যে কবিগুরু এই রাজ্যকে শুধু নয়, গোটা দেশকে শিক্ষার নতুন পদ্ধতি দিয়েছিলেন, যার জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমি স্মরণ করছি।’ আদতে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ। সভাপতির এই তথ্যের ভুল নিয়ে কালক্ষেপ না করে আসরে নামে শাসকদল। সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে তৃণমূল কটাক্ষের সুরে লেখে, ‘এই হচ্ছে অপদার্থ বিজেপির অপদার্থ সভাপতি। দায়িত্ব পেয়েই ভুলে ভরা ভাষণ শুরু করে দিয়েছে। আবার বাংলা দখলের দিবাস্বপ্নও দেখছে!’ তৃণমূল নেতা কুণাল ঘোষ সরাসরি ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।

বিতর্কের দ্বিতীয় পর্ব শুরু হয় নিতিন নবীনের স্লোগানকে কেন্দ্র করে। ভাষণ শেষে তিনি বলেন, ‘জয় বঙ্গাল’ জয় বাংলা) এবং “জয় ভারত”। তৃণমূলের দাবি, ২০২৬ সালে বিজেপিকে দিয়ে যে ‘জয় বাংলা’ বলানোর চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন, তা আজ সফল হল। যদিও বিজেপি পাল্টা ব্যাখ্যায় জানিয়েছে, সভাপতি ‘জয় বাংলা’ বলেননি, বলেছেন ‘জয় বেঙ্গল’। বিজেপির এক্স হ্যান্ডেলে সাফাই দেওয়া হয়েছে, ‘জয় বাংলা একটা ইসলামিক স্লোগান, আর জয় বেঙ্গলের শিকড় ভারতীয়ত্বে।’ সতীদাহ প্রথা নিয়ে অভিষেকের পুরনো একটি ভুল তথ্য টেনে পালটা বিঁধতে ছাড়েনি গেরুয়া শিবির। তবে রবি ঠাকুরের নোবেলের বিভাগ নিয়ে যে মস্ত ভুল হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পদ্ম শিবির।
ছবি— সংগৃহীত।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর