ব্রেকিং
[pj-news-ticker]

এক মাসে দু’বার প্রতারণা! এপিকে ফাঁদে উধাও সঞ্চয়ের টাকা

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: সাইবার প্রতারণার শিকার হয়ে চলতি মাসে দু’দফায় কয়েক হাজার টাকা খোয়ালেন ময়নাগুড়ির এক আইসিডিএস কর্মী। শুক্রবার তিনি ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী কল্পনা সেন জানান,....

এক মাসে দু’বার প্রতারণা! এপিকে ফাঁদে উধাও সঞ্চয়ের টাকা

রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: সাইবার প্রতারণার শিকার হয়ে চলতি মাসে দু’দফায় কয়েক হাজার টাকা খোয়ালেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: সাইবার প্রতারণার শিকার হয়ে চলতি মাসে দু’দফায় কয়েক হাজার টাকা খোয়ালেন ময়নাগুড়ির এক আইসিডিএস কর্মী। শুক্রবার তিনি ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগকারী কল্পনা সেন জানান, গত ১৬ তারিখ তাঁর মোবাইলে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করেন। ওই ব্যক্তি তাঁর নাম ও ব্যাংক অ্যাকাউন্টের কিছু তথ্য জানিয়ে ই-কেওয়াইসি সম্পূর্ণ না করলে সমস্যা হবে বলে দাবি করেন। প্রথমে তিনি ব্যাংকে গিয়ে ই-কেওয়াইসি করার কথা জানালেও, অভিযুক্ত ব্যক্তি বারবার ফোন করে চাপ সৃষ্টি করেন এবং হুমকিও দেন বলে অভিযোগ।

এরপর কল্পনা সেনের মোবাইলে একটি এপিকে ফাইল পাঠানো হয়। অজান্তেই সেটি ডাউনলোড করার কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা কেটে যায়। এরপর গত ২৯ জুলাই ফের একইভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি।

ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্রের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এপিকে ফাইল ডাউনলোড করার মাধ্যমে প্রতারকরা তাঁর মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। সেই সুযোগেই ব্যাংক সংক্রান্ত তথ্য ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সাইবার বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে অচেনা নম্বর থেকে পাঠানো কোনো এপিকে ফাইল বা লিঙ্ক ডাউনলোড না করার পরামর্শ দিয়েছেন। ব্যাংক কখনও ফোনে বা এ ধরনের ফাইল পাঠিয়ে ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে বলে না বলেও তাঁরা সতর্ক করেছেন।


কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা! বোলপুরে চাঞ্চল্য

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর