ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মোবাইল রিচার্জ, ভাতা বৃদ্ধি ও নেট খরচের দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন

মোবাইল রিচার্জ, ভাতা বৃদ্ধি ও নেট খরচের দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন

পার্থ দাস বৈরাগ্য,নয়া জামানা,নদীয়া: মোবাইল রিচার্জ, ভাতা বৃদ্ধি,পরিকাঠামোগত উন্নয়ন,কর্মী নিয়োগ ও সরকারি কর্মচারীর মর্যদা এবং শিশু পুষ্টি প্রকল্পে বরাদ্দ বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার তেহট্ট -২ নং ব্লকের পলাশীপাড়া সিডিপিও অফিসে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংগ্রামী মঞ্চের। এই সংগঠনের অঙ্গনওয়াড়ি কর্মীদের....

মোবাইল রিচার্জ, ভাতা বৃদ্ধি ও নেট খরচের দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন

পার্থ দাস বৈরাগ্য,নয়া জামানা,নদীয়া: মোবাইল রিচার্জ, ভাতা বৃদ্ধি,পরিকাঠামোগত উন্নয়ন,কর্মী নিয়োগ ও সরকারি কর্মচারীর মর্যদা এবং শিশু....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


পার্থ দাস বৈরাগ্য,নয়া জামানা,নদীয়া: মোবাইল রিচার্জ, ভাতা বৃদ্ধি,পরিকাঠামোগত উন্নয়ন,কর্মী নিয়োগ ও সরকারি কর্মচারীর মর্যদা এবং শিশু পুষ্টি প্রকল্পে বরাদ্দ বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার তেহট্ট -২ নং ব্লকের পলাশীপাড়া সিডিপিও অফিসে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংগ্রামী মঞ্চের। এই সংগঠনের অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, বর্তমানে সরকারি কাজে ব্যবহারের জন্য মোবাইল কেনার ক্ষেত্রে মাত্র ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়। কিন্তু ওই মূল্যের মোবাইল ফোনে অনেক এলাকায় ৫-জি নেটওয়ার্ক,জিপিএস ট্র্যাকিং এবং এমডিএম অ্যাপ নির্বিঘ্নে ব্যবহার করা সম্ভব হয় না। ফলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।এছাড়াও মোবাইল রিচার্জের জন্য সরকার মাসিক ১৬৬ টাকা ভাতা দিলেও বাস্তবে সরকারি অ্যাপ ও অনলাইন কাজ পরিচালনা করতে ৩৪৯ থেকে ৪০০ টাকার রিচার্জ প্রয়োজন হয় বলে দাবি কর্মীদের। ফলে নিজেদের পকেটের টাকা খরচ করেই অধিকাংশ কাজ চালাতে হচ্ছে বলে অভিযোগ।অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান,তেহট্ট -২ নং ব্লকে ১৯১টি আইসিডিএস কেন্দ্র থাকলেও সেই অনুপাতে কর্মী নেই। অনেক ক্ষেত্রে একজন কর্মীকেই একাধিক কেন্দ্রের দায়িত্ব সামলাতে হচ্ছে। এর ফলে পরিষেবা প্রদানে সমস্যা তৈরি হচ্ছে।শিশু পুষ্টি প্রকল্প নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। কর্মীদের বক্তব্য, বর্তমান বাজারদরে বরাদ্দকৃত অর্থে নিয়ম মেনে ডিম, সবজি ও পুষ্টিকর খাদ্য সরবরাহ করা অত্যন্ত কঠিন। তবুও শিশুদের জন্য যথাসম্ভব ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।


আরও পড়ুন:

এসএসসি-র নিয়োগ পরীক্ষায় অপারেশন ক্লিন, মোবাইল রুখতে জুতোতেও নিষেধাজ্ঞা কমিশনের

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর