ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • পুরনিয়োগ দুর্নীতিতে ইডির হানা, মদন মিত্রের বাড়িসহ ৮ জায়গায় তল্লাশি

পুরনিয়োগ দুর্নীতিতে ইডির হানা, মদন মিত্রের বাড়িসহ ৮ জায়গায় তল্লাশি

নয়া জামানা : পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার ভোরবেলা থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার মোট ৮টি স্থানে একযোগে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এই অভিযানের মূল লক্ষ্যে রয়েছেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। সকাল....

পুরনিয়োগ দুর্নীতিতে ইডির হানা, মদন মিত্রের বাড়িসহ ৮ জায়গায় তল্লাশি

নয়া জামানা : পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার ভোরবেলা থেকে কলকাতা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার ভোরবেলা থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার মোট ৮টি স্থানে একযোগে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এই অভিযানের মূল লক্ষ্যে রয়েছেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র।

সকাল ৬টা থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বিধায়কের একাধিক ঠিকানায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। বর্তমানে পরিবারের সঙ্গে ভবানীপুরের ফ্ল্যাটে রয়েছেন মদন মিত্র। সেই বাড়িতেই চলছে মূল তল্লাশি অভিযান। এছাড়া কালীঘাট, জোকা ও দক্ষিণেশ্বরে তাঁর অন্যান্য আবাসেও একই সময়ে হানা দেয় ইডি। বেলেঘাটা, সন্তোষপুরের একটি ক্লাব এবং বেহালার একটি ঠিকানাতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে।তল্লাশিতে বিধায়কের বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।পাশাপাশি ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর।

তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ সালের ২০ মার্চ গ্রেপ্তার হওয়া অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। অয়ন শীলের সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা রাজ্যের ৭টি পুরসভায় — যার মধ্যে কামারহাটি পুরসভাও রয়েছে — গ্রুপ ডি, টাইপিস্ট-সহ বিভিন্ন নিচু তলার পদে নিয়োগে ব্যাপক দুর্নীতি ঘটিয়েছে। ওএমআর শিট ছাপানো থেকে শুরু করে ইন্টারভিউ প্রক্রিয়া পর্যন্ত সবটাই পরিচালনা করত ওই সংস্থা। এই নিয়োগ প্রক্রিয়ায় কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে।

কামারহাটি পুরসভার ওই নিয়োগ দুর্নীতিতে বিধায়ক হিসেবে মদন মিত্রের ভূমিকা খতিয়ে দেখতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে কামারহাটি পুরসভার এক আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি।


আরও পড়ুন:

ইরানের বিমানবন্দরে ইজরায়েলি হানা, পাল্টা মার্কিন রেডার ওড়ালো তেহরান

 

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর