উত্তম সিংহ, নয়া জামানা, ফাঁসিদেওয়া : ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে বড় ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূ। প্রাথমিক ট্রেন্ডে ২০০ ভোটের লিড থাকলেও, দ্বিতীয় রাউন্ডে তা বেড়ে দাঁড়িয়েছে ১০,০-এ।
শিলিগুড়ি কলেজে চলা গণনায় ইভিএমের ভোট গণনায় বিজেপির পক্ষে ঝোঁক স্পষ্ট। কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের তত্ত্বাবধানে গণনা চলছে। প্রার্থী ও এজেন্টরা ডিসি-আরসি সেন্টারে উপস্থিত রয়েছেন।
২০২১ সালেও ফাঁসিদেওয়া ছিল বিজেপির দখলে। এবারও সেই ধারা বজায় রাখার ইঙ্গিত। গণনা কেন্দ্রের বাইরে বিজেপি সমর্থকদের উল্লাস দেখা গেছে।
তবে এখনও একাধিক রাউন্ড বাকি। ফলাফল চূড়ান্ত হতে সময় লাগবে। ফাঁসিদেওয়ার পাশাপাশি শিলিগুড়ি ও মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রেও গণনা চলছে। রাজনৈতিক মহলের নজর এখন উত্তরবঙ্গের এই তিন আসনের ফলাফলের দিকে।
দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফর যুবরাজের, ১লা এপ্রিল রাজগঞ্জে তৃণমূলের জনসমাবেশ