• Home /
  • Uncategorized /
  • আইএসসি-তে দেশে প্রথম হল বাংলার মেয়ে, আদর্শে ‘বামপন্থী’

আইএসসি-তে দেশে প্রথম হল বাংলার মেয়ে, আদর্শে ‘বামপন্থী’

নয়া জামানা ডেস্ক : বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৬ সালের আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। দুই পরীক্ষাতেই সাফল্যের শিখরে বাংলার পড়ুয়ারা। বিশেষত আইএসসি-তে ৪০০-তে ৪০০ নম্বর পেয়ে দেশসেরা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ব্যারাকপুরের মেয়ে অনুষ্কা ঘোষ। মঙ্গলবার ফল....

আইএসসি-তে দেশে প্রথম হল বাংলার মেয়ে, আদর্শে ‘বামপন্থী’

নয়া জামানা ডেস্ক : বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৬ সালের আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : বৃহস্পতিবার প্রকাশিত হল ২০২৬ সালের আইসিএসই দশম এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। দুই পরীক্ষাতেই সাফল্যের শিখরে বাংলার পড়ুয়ারা। বিশেষত আইএসসি-তে ৪০০-তে ৪০০ নম্বর পেয়ে দেশসেরা হয়ে তাক লাগিয়ে দিয়েছেন ব্যারাকপুরের মেয়ে অনুষ্কা ঘোষ। মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা গেল, পাশের হারের নিরিখে ছেলেদের টেক্কা দিয়ে বাজিমাত করেছে ছাত্রীরাই। এ বছর আইসিএসই-তে পাশের হার ৯৯.১৮ শতাংশ এবং আইএসসি-তে সেই হার ৯৯.১৩ শতাংশ। গত বছরের ৩০ এপ্রিলই ফলাফল বেরিয়েছিল, তবে সেবারের তুলনায় এবার সাফল্যের হার কিছুটা বেড়েছে। পরিসংখ্যান বলছে, আইএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ, যেখানে ছাত্ররা ৯৮.৮১ শতাংশে থমকে গিয়েছে। দশম শ্রেণির ক্ষেত্রেও ছবিটা একই; ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশের বিপরীতে ছাত্রদের সাফল্যের হার ৯৮.৯৩ শতাংশ। অর্থাৎ, দুই বোর্ডেই মেয়েদের জয়জয়কার। ব্যারাকপুরের আনন্দপুরীর বাসিন্দা অনুষ্কা ঘোষ সেন্ট জেভিয়ার্সের ছাত্রী। ২০২৪ সালেও আইসিএসই পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। সেদিনের আক্ষেপ আজ মিটিয়েছেন দাপটের সঙ্গে। অনুষ্কার কথায়, ‘ক্লাস টেনের পরীক্ষায় ২ নম্বর ইংরেজিতে কম পেয়েছিলাম। সেই জন্য ভেবেছিলাম, এবার পুরো নম্বর পেতেই হবে।’ সেই জেদ থেকেই দ্বাদশ শ্রেণিতে পূর্ণমান ছিনিয়ে নিয়েছেন তিনি। আগামিদিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান এই মেধাবী ছাত্রী। তবে তাঁর আগ্রহ কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়, ভবিষ্যতে দেশের রাজনীতিতেও সক্রিয় হতে চান তিনি। নিজের রাজনৈতিক আদর্শ নিয়ে স্পষ্টবক্তা অনুষ্কা। তিনি জানিয়েছেন, ‘একটা নির্দিষ্ট বয়সের পর আমি রাজনীতিতে প্রবেশ করব। আমি মনে করি, এখন সবকিছু ঠিক নেই। ঠিক করতে আমার সাধ্যমতো যা পারব, সেটা করব।’ নিজের পছন্দ নিয়ে অকপট স্বীকারোক্তি, ‘আমি বামপন্থী। বামেদের সব কিছুর সঙ্গে হয়তো আমি সহমত নই। কিন্তু, সবমিলিয়ে বলব, আমি বামপন্থী। তাদের মতাদর্শের বেশিরভাগের সঙ্গে আমি সহমত।’ অনুষ্কার এই সাহসী ভাবনায় আপ্লুত সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। তিনি ছাত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সে বামপন্থী হতে চায়, এটা যদি বলে, তাহলে আমাদের কাছে গর্বের। সমাজ সচেতন হোন সকলে, এটাই আমরা চাইব।’ ছবি সংগৃহিত ।


দেশে প্রথম নিষ্কৃতিমৃত্যুতে সায় দিল সুপ্রিম কোর্ট

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর