যুবসমাজকে ভোটদানে আহ্বান রাজ্যপালের

নয়া জামানা ডেস্ক : বুধবার বাংলা বিধানসভা নির্বাচনের অন্তিম তথা দ্বিতীয় দফার লড়াই। এই মহালগ্নে রাজ্যের যুবসমাজ ও নারীশক্তিকে গণতান্ত্রিক উৎসবে শামিল হওয়ার আর্জি জানালেন রাজ্যপাল আরএন রবি। মঙ্গলবার লোকভবন থেকে দেওয়া এক বার্তায় রাজ্যপাল বলেন, ‘আগামিকাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের....

যুবসমাজকে ভোটদানে আহ্বান রাজ্যপালের

নয়া জামানা ডেস্ক : বুধবার বাংলা বিধানসভা নির্বাচনের অন্তিম তথা দ্বিতীয় দফার লড়াই। এই মহালগ্নে রাজ্যের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : বুধবার বাংলা বিধানসভা নির্বাচনের অন্তিম তথা দ্বিতীয় দফার লড়াই। এই মহালগ্নে রাজ্যের যুবসমাজ ও নারীশক্তিকে গণতান্ত্রিক উৎসবে শামিল হওয়ার আর্জি জানালেন রাজ্যপাল আরএন রবি। মঙ্গলবার লোকভবন থেকে দেওয়া এক বার্তায় রাজ্যপাল বলেন, ‘আগামিকাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে ৷ গণতন্ত্রের এই উৎসবে আমি সকল নির্বাচককে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি ৷ বিশেষত, পশ্চিমবঙ্গের যুবশক্তি, নারীশক্তি এবং নতুন ভোটারদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা অধিক সংখ্যায় উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করুন ৷ প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এটি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ গঠনে এবং গণতন্ত্র ও আইনের শাসনকে আরও সুসংহত করতে সহায়ক হবে ৷’।অবাধ ও ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে তৎপর রাজভবন। ১০ মে পর্যন্ত চালু থাকছে ২৪ ঘণ্টার নাগরিক সহায়তা কেন্দ্র বা হেল্পলাইন। সাধারণ ভোটাররা ভোটদানে বাধা পেলে বা প্রাণহানির আশঙ্কা বোধ করলে সরাসরি যোগাযোগ করতে পারবেন ০৩৩-২২০০-১০২২, ১০২৩, ১০২৫, ১০২৬, ১০২৭, ১০২৮ এবং ১০২৯ নম্বরে। এ ছাড়াও অভিযোগ জানানো যাবে lokbhavanbengalhelpline@gmail.com মেল আইডিতে। হিংসার আঁচ ও প্রাণনাশের হুমকির স্মৃতি গত নির্বাচনগুলিতে তাড়া করে বেড়িয়েছে সাধারণ মানুষকে। সেই অভিযোগের ভিত্তিতেই গোপনীয়তা বজায় রেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে লোকভবন। প্রতিটি আবেদন সংবেদনশীলতার সঙ্গে খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করবে রাজ্যপালের দফতর। ফাইল ফটো।


রাজ্যপালের ইস্তফায় ‘স্তম্ভিত’ মমতা, কেন্দ্রের ‘চাপ’ তত্ত্বে সরব বিরোধীরাও

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর