• Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বাংলাদেশির পর এবার ‘আফগান’, বিএসএফের হাতে আটক এক অনুপ্রবেশকারী

বাংলাদেশির পর এবার ‘আফগান’, বিএসএফের হাতে আটক এক অনুপ্রবেশকারী

শিবম দেবনাথ, নয়া জামানা, নদীয়া: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধৃত ব্যক্তির নাম আলজাহি মুসাফার। পুলিশ সূত্রে জানা গেছে, ওই আফগান নাগরিকের বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে।সোমবার গভীর রাতে....

বাংলাদেশির পর এবার ‘আফগান’, বিএসএফের হাতে আটক এক অনুপ্রবেশকারী

শিবম দেবনাথ, নয়া জামানা, নদীয়া: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক আফগান....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


শিবম দেবনাথ, নয়া জামানা, নদীয়া: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ধৃত ব্যক্তির নাম আলজাহি মুসাফার। পুলিশ সূত্রে জানা গেছে, ওই আফগান নাগরিকের বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে।সোমবার গভীর রাতে নদীয়ার হাঁসখালি থানার ফতেপুর এলাকার সীমান্ত দিয়ে চোরাপথে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। সেই সময় টহলরত বিএসএফ জওয়ানদের সন্দেহ হলে তাকে আটক করা হয়।পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কোনও বৈধ পাসপোর্ট, ভিসা বা পরিচয়পত্র পাওয়া যায়নি। এরপর বিএসএফ ওই ব্যক্তিকে হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। মঙ্গলবার ধৃত আফগান নাগরিককে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, কী উদ্দেশ্যে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ। সম্প্রীতি নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তর চোরা পথ দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রবেশ করে ভারতের ভূখন্ডে। পুলিশ এবং বিএসএফের তৎপরতার কারণে অসংখ্য বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে, এবার বাংলাদেশী নাগরিক নয়, আফগানিস্তানের এক নাগরিক ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে গিয়ে ধরা পরল বিএসএফের হাতে। সূত্রের খবর, কি কারনে বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশের চেষ্টা ছিল ওই আফগানের; নাকি ছিল অন্য কোন চক্রান্ত- বর্তমান পরিস্থিতিতে বিশেষ তদন্তের মধ্য দিয়ে উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর