ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • কটাক্ষের মাঝেই কালীঘাটে, পা রাখছেন ‘ভ্যানিশ কুমার’

কটাক্ষের মাঝেই কালীঘাটে, পা রাখছেন ‘ভ্যানিশ কুমার’

নয়া জামানা ডেস্ক : বাংলার ভোট-প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই কলকাতায় পা রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে আসছেন দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। সোমবার সকালেই জ্ঞানেশ পৌঁছে যাবেন খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায়। তবে তা রাজনৈতিক সংঘাতের....

কটাক্ষের মাঝেই কালীঘাটে, পা রাখছেন ‘ভ্যানিশ কুমার’

নয়া জামানা ডেস্ক : বাংলার ভোট-প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই কলকাতায় পা রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : বাংলার ভোট-প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই কলকাতায় পা রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সঙ্গে আসছেন দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। সোমবার সকালেই জ্ঞানেশ পৌঁছে যাবেন খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায়। তবে তা রাজনৈতিক সংঘাতের আবহে নয়, বরং কালীঘাট মন্দিরে পুজো দিতে। মন্দির দর্শনের পরেই শুরু হবে ঠাসা কর্মসূচি। ‘ভ্যানিশ কুমার’ থেকে ‘টর্চার কমিশন’ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাল আক্রমণের আবহে কমিশনের এই মন্দির সফর ঘিরে শুরু হয়েছে নয়া চর্চা। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের আগে জ্ঞানেশের এই কালীঘাট যাত্রা প্রাথমিক সূচিতে ছিল না। সোমবার সকাল ১০টা থেকে দফায় দফায় বিবাদমান সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে ফুল বেঞ্চ। ভোটার তালিকার সংশোধন নিয়ে নবান্ন বনাম কমিশন সংঘাত যখন তুঙ্গে, তখন খোদ সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও কমিশনকে বিঁধেছিলেন মমতা। তিনি অভিযোগ করেছিলেন, কমিশন ‘তুঘলক এবং হিটলার’-এর মতো আচরণ করছে। এই উত্তপ্ত আবহে সোমবার পুলিশকর্তা এবং মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব ও পুলিশপ্রধানের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশরা। মঙ্গলবার তাঁর বেলুড় মঠে যাওয়ারও কথা রয়েছে।


 

আমেরিকার পর এবার পশ্চিম এশিয়া! আরও ছ’টি দেশের সঙ্গে বাণিজ্যচুক্তির পথে নয়া দিল্লি

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর