ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বিজেপির পরিবর্তন যাত্রা ফ্লপ শো, জেলায় নয়ে নয় হবে তৃণমূল ,পাল্টা ‘নরেনকে হরেন’ করার হুঁশিয়ারি জিতেন্দ্রর

বিজেপির পরিবর্তন যাত্রা ফ্লপ শো, জেলায় নয়ে নয় হবে তৃণমূল ,পাল্টা ‘নরেনকে হরেন’ করার হুঁশিয়ারি জিতেন্দ্রর

নয়া জামানা, আসানসোল : রাজ্য জুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। রথ পৌঁছেছে পশ্চিম বর্ধমান জেলার বুকেও। তবে রাজ্যের অন্যান্য জায়গার মতো এ জেলায় ছবিটা একটু ভিন্ন ধরনের। পশ্চিম বর্ধমান জেলায় পদ্ম শিবিরের এই পরিবর্তনযাত্রায় নাকি অভাব জনসমর্থনের এমনটাই দাবি পাণ্ডবেশ্বর....

বিজেপির পরিবর্তন যাত্রা ফ্লপ শো, জেলায় নয়ে নয় হবে তৃণমূল ,পাল্টা ‘নরেনকে হরেন’ করার হুঁশিয়ারি জিতেন্দ্রর

নয়া জামানা, আসানসোল : রাজ্য জুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। রথ পৌঁছেছে পশ্চিম বর্ধমান জেলার বুকেও।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, আসানসোল : রাজ্য জুড়ে  চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। রথ পৌঁছেছে পশ্চিম বর্ধমান জেলার বুকেও। তবে রাজ্যের অন্যান্য জায়গার মতো এ জেলায় ছবিটা একটু ভিন্ন ধরনের। পশ্চিম বর্ধমান জেলায় পদ্ম শিবিরের এই পরিবর্তনযাত্রায় নাকি অভাব জনসমর্থনের এমনটাই দাবি পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। তিনি জানান জেলায় এই পরিবর্তন যাত্রা বিজেপির “ফ্লপ শো”। পূর্বের ঘোষণা মত আসানসোলের কল্যানেশ্বরী মন্দিরের পূজো দিয়ে শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রা। যেটি বারাবনি বিধানসভা, জামুরিয়া বিধানসভা কভার করে পৌঁছায় পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায়।
কিন্তু এই পরিবর্তনযাত্রায় বিজেপি নেতৃত্বরা যেটুকু জনসমর্থনের আশা করেছিল সেটি পূরণ হয়নি। শুধুমাত্র ফাঁকা চেয়ার লক্ষ্য করা গেছে, লক্ষ্য করা গেছে দলীয় পতাকা ও কিছু ঢাক ঢোল , দেখা যায়নি জনগণের উপস্থিতি তারা পায়নি জনতা জনার্দনের আশীর্বাদ এমনটাই দাবি করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।প্রসঙ্গে বিধায়ক আরও জানান,  বাংলার মানুষের কাছে বিজেপি মুখ দেখাবে কোন লজ্জায়, যে অগ্নিমিত্রা পাল পরিবর্তনযাত্রায় অংশগ্রহণ করেছিলেন সেই অগ্নিমিত্রা পাল কেই তার এলাকার মানুষ পরিবর্তন করতে চাইছেন এছাড়াও পরিবর্তনযাত্রায় উপস্থিত সুভাষ সরকারের প্রসঙ্গেও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান উনাকে তো অনেক আগেই পরিবর্তন করে দেওয়া হয়েছে। তারা আর বাংলার কি পরিবর্তন করবে ? সুতরাং এই পরিবর্তন যাত্রা পশ্চিম বর্ধমান জেলায় ফ্লপ শো। পশ্চিম বর্ধমান জেলার মানুষ বিজেপির এই পরিবর্তন যাত্রা কে প্রত্যাখ্যান করেছে। বিধায়ক বলেন আগামী দিনে মানুষ তৃণমূলকে নয়ে নয় উপহার দেবে পশ্চিম বর্ধমান জেলায়। বিজেপির কর্মসূচিতে শুধুমাত্র পতাকা ঢাকঢোল, মাইকে গান শোনা গেছে জনতা জনার্দনের আশীর্বাদ তারা কখনও পাননি এবং আগামী দিনেও পাবেন না বলেই দাবি করলেন পান্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে এই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া উঠে আসে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর গলায়, তিনি জানান আমাদের কর্মসূচিতে লোক হয়েছে কি হয়নি সেটা আমাদের ব্যাপার, তৃণমূলের পেটে ব্যথা কেন ? পাশাপাশি তিনিও কটাক্ষ করে বলেন আগামী মে মাসে পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন কে হরেন করে দিতে না পারলে আমার নাম জিতেন্দ্র তেওয়ারি নয়।


সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর