ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • মধ্যরাতের উল্লাস, জিয়াগঞ্জে জয় শ্রীরাম ধ্বনির মধ্যেই ভাঙা হল লেনিনের মূর্তি

মধ্যরাতের উল্লাস, জিয়াগঞ্জে জয় শ্রীরাম ধ্বনির মধ্যেই ভাঙা হল লেনিনের মূর্তি

নয়া জামানা, মুর্শিদাবাদ : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তেজনার আবহে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ভ্লাদিমির লেনিন-এর মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় নতুন করে রাজনৈতিক সংঘাত ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১০টা....

মধ্যরাতের উল্লাস, জিয়াগঞ্জে জয় শ্রীরাম ধ্বনির মধ্যেই ভাঙা হল লেনিনের মূর্তি

নয়া জামানা, মুর্শিদাবাদ : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তেজনার আবহে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ভ্লাদিমির লেনিন-এর মূর্তি ভাঙচুরকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মুর্শিদাবাদ : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তেজনার আবহে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ভ্লাদিমির লেনিন-এর মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় নতুন করে রাজনৈতিক সংঘাত ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১০টা নাগাদ আজিমগঞ্জ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্রীপৎ সিং কলেজ সংলগ্ন এলাকায় একদল মানুষ জড়ো হয়। অভিযোগ, এরপর তারা মূর্তির বেদিতে উঠে প্রথমে মুখের অংশ ভেঙে দেয় এবং পরে সম্পূর্ণ কাঠামোটি উপড়ে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষের মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যায় বলেও দাবি। ঘটনার সময় বেশ কয়েকজনকে মোবাইলে ভিডিও ধারণ করতে দেখা যায়, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভাইরাল সেই ভিডিওগুলির সত্যতা যাচাই করে নি সংবাদ নয়া জামানা।

উল্লেখ্য, বাম আমলে স্থাপিত এই লেনিন মূর্তিটি দীর্ঘদিন ধরে এলাকায় ছিল। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি মুর্শিদাবাদ জেলায় আটটি আসন পাওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় উত্তেজনার খবর সামনে আসছে। এই ঘটনাকেও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ।

খবর পেয়ে জিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।


কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড উত্তরবঙ্গ, বজ্রাঘাত-শিলাবৃষ্টি থেকে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত জনজীবন

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর