ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • সিপির ভূমিকায় ক্ষুব্ধ কমিশন, ‘ব্যর্থ’ বলে তোপ শুভেন্দুর

সিপির ভূমিকায় ক্ষুব্ধ কমিশন, ‘ব্যর্থ’ বলে তোপ শুভেন্দুর

নয়া জামানা ডেস্ক : কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের....

সিপির ভূমিকায় ক্ষুব্ধ কমিশন, ‘ব্যর্থ’ বলে তোপ শুভেন্দুর

নয়া জামানা ডেস্ক : কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয় নন্দের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সিপি-র বিরুদ্ধেই তোপ দেগেছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, জনৈক পুলিশ আধিকারিক রূপেশ কুমারের নির্দেশেই চলছেন বর্তমান কমিশনার। এমনকি কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। গন্ডগোলের খবর পেয়ে কড়া অবস্থান নিয়েছেন সিইও মনোজ আগরওয়ালও। তিনি সাফ জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কমিশনারেরই, ব্যর্থ হলে কমিশন কড়া পদক্ষেপ করবে। মঙ্গলবার বিএলও-দের বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সিইও দফতর চত্বর। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশকে কার্যত অসহায় দেখায়। এর পরেই ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে। গ্যাস ফাটাতে হবে। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর করতে হবে। ভাল করে মারলে সোজা হবে। লাঠি আছে তো হাতে! বন্দুক ব্যবহারের দরকার নেই।’ তিনি আরও অভিযোগ করেন যে, কমিশনার আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গোলাম’ হিসেবে পরিচিত এক অফিসারের অঙ্গুলিহেলনে চলছেন। শুভেন্দুর কথায়, ‘কেন্দ্রীয় বাহিনী কাশ্মীর সোজা করেছে। এখানে সোজা করতে দিতে হবে তো! কমিশন যে এখানকার সিপি দিয়েছে, সেই সিপি ঠিক নেই। এখনও বুঝতে পারছেন না কী হচ্ছে!’ পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়ে বিরোধী দলনেতা দাবি করেন, রূপেশ কুমার নামে এক অফিসারের কথায় চলছেন অজয় নন্দ। শুভেন্দুর ভাষায়, ‘তিনি মমতার জ্যাক (গোলাম)।’ রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে রদবদলের পরেও কলকাতা পুলিশের আচরণ বদলায়নি বলে অভিযোগ তাঁর। তিনি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশ অবজার্ভার ও সিইও-কে অভিযোগ জানিয়েছেন তিনি। ‘অজয় নন্দ ঠিক নিয়ন্ত্রণ করতে চাইছেন না। বা ঢুকতে চাইছেন না (বিষয়ে)’, এমনটাই মন্তব্য নন্দীগ্রামের বিধায়কের। অন্য দিকে, সিইও দফতরের সামনে নিরাপত্তার এই কঙ্কালসার দশা দেখে ক্ষুব্ধ মনোজ আগরওয়াল। তিনি মনে করিয়ে দিয়েছেন যে, ওই এলাকায় ১৬৩ ধারা জারি করা সত্ত্বেও জমায়েত ও অশান্তি রোখা যায়নি। সিইও-র হুঁশিয়ারি, ‘এই জায়গায় ১৬৩ ধারা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। তাই এই জায়গায় কোনও গন্ডগোল হলে, তাঁর দায়িত্ব পরিস্থিতি সামলানো। তাই পুলিশকে দায়িত্ব পালন করতে দিতে হবে। তারা যদি না পারে কমিশন পদক্ষেপ করবে।’ উল্লেখ্য, অবাধ ভোট করানোর লক্ষ্যে সম্প্রতি সুপ্রতিম সরকারকে সরিয়ে অজয় নন্দকে এই পদে বসিয়েছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল, তবে মঙ্গলবারই হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর