ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ভোট-পূর্বে বীরভূমে আতঙ্ক! ট্রাক্টর বোঝাই বিস্ফোরক উদ্ধার নলহাটিতে

ভোট-পূর্বে বীরভূমে আতঙ্ক! ট্রাক্টর বোঝাই বিস্ফোরক উদ্ধার নলহাটিতে

সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর তারই আগে জেলায় সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। নলহাটি থানার অন্তর্গত বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসীর এলাকায় একটি ট্র্যাক্টর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি....

ভোট-পূর্বে বীরভূমে আতঙ্ক! ট্রাক্টর বোঝাই বিস্ফোরক উদ্ধার নলহাটিতে

সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর তারই আগে জেলায় সামনে এল চাঞ্চল্যকর ঘটনা।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। আর তারই আগে জেলায় সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। নলহাটি থানার অন্তর্গত বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসীর এলাকায় একটি ট্র্যাক্টর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং ঘটনাকে ঘিরে বাড়ছে কৌতূহলও।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিট নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। সেই সময় একটি সন্দেহজনক ট্র্যাক্টরকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী। পুলিশের দাবি, ট্র্যাক্টর থেকে প্রায় ১০ হাজার পিস জিলেটিন স্টিক এবং আনুমানিক ৩০০ পিস ডিটনেটর উদ্ধার করা হয়েছে। এত বিপুল পরিমাণ বিস্ফোরক একসঙ্গে উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।এই বিস্ফোরক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সম্ভাব্য জায়গায় তল্লাশি শুরু হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই আতঙ্ক প্রকাশ করেছেন। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়।
স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নজর রাখা হচ্ছে বলেও জানা গেছে।প্রশাসন সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হচ্ছে। কোনওভাবেই যাতে অশান্তির পরিবেশ তৈরি না হয়, সে দিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।


 

পুলিশের নাগালে বাইক চুরির দল! গ্রেপ্তারসহ উদ্ধার পাঁচটি মোটরবাইক

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর