ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • দলের সিদ্ধান্তে মর্মাহত তাজমুল, “আমি বেইমান নই”, বাসভবনে অনুগামীদের নিয়ে বৈঠকে বার্তা বিদায়ী মন্ত্রীর

দলের সিদ্ধান্তে মর্মাহত তাজমুল, “আমি বেইমান নই”, বাসভবনে অনুগামীদের নিয়ে বৈঠকে বার্তা বিদায়ী মন্ত্রীর

সৌম্যজ্যোতি মন্ডল, হরিশ্চন্দ্রপুর,১৮ ই মার্চ: মালদা জেলার প্রার্থী তালিকায় বেশ কিছু চমক দিয়েছে রাজ্যের শাসকদল। চাঁচল মহকুমার চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভায় প্রার্থী বদল করেছে তৃণমূল। চাঁচলে নিহার ঘোষের বদলে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে।হরিশ্চন্দ্রপুরে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের....

দলের সিদ্ধান্তে মর্মাহত তাজমুল, “আমি বেইমান নই”, বাসভবনে অনুগামীদের নিয়ে বৈঠকে বার্তা বিদায়ী মন্ত্রীর

সৌম্যজ্যোতি মন্ডল, হরিশ্চন্দ্রপুর,১৮ ই মার্চ: মালদা জেলার প্রার্থী তালিকায় বেশ কিছু চমক দিয়েছে রাজ্যের শাসকদল। চাঁচল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সৌম্যজ্যোতি মন্ডল, হরিশ্চন্দ্রপুর,১৮ ই মার্চ: মালদা জেলার প্রার্থী তালিকায় বেশ কিছু চমক দিয়েছে রাজ্যের শাসকদল। চাঁচল মহকুমার চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভায় প্রার্থী বদল করেছে তৃণমূল। চাঁচলে নিহার ঘোষের বদলে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে।হরিশ্চন্দ্রপুরে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বদলে প্রার্থী করা হয়েছে সদ্য তৃনমূলে যোগদানকারী ব্যবসায়ী মতিবুর রহমানকে। তৃণমূলের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে অনেকেই হতবাক।এদিকে খোদ তাজমুল এই ঘটনায় মর্মাহত। দলের এই সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি।প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন।শারীরিক ভাবেও কিছুটা অসুস্থ তিনি। বাড়িতে দেখা করতে যাচ্ছেন অনুগামীরা।বুধবার সকালে ধাক্কা কিছুটা সামলে নিজের বাসভবনে শতাধিক অনুগামীকে নিয়ে বৈঠক করেন।সেখানেই তিনি বলেন,”আমি বেইমান নই। কোনদিন বেইমানি করিনি। আমার সঙ্গে বেইমানি করা হয়েছে। দলের সিদ্ধান্তে মর্মাহত আমি।”কর্মীদের উদ্দেশ্য করে বলেন,”আপনারা যেটা মতামত দেবেন সেটাই করব।”সাথে তার দাবি তিনি এসআইআর পর্ব থেকে শুরু করে যে কোনো মানুষের প্রয়োজনে পাশে থেকেছেন।মন্ত্রী হয়েও মানুষের সঙ্গে সাধারণভাবে মিশেছেন। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাক যেভাবে বলেছেন কাজ করেছেন। ২০০৬ সাল থেকে হরিশ্চন্দ্রপুর কে সাজিয়েছেন।সেই সাজানো বাগানে এখন কেউ এসে চাষ করবে।কিন্তু দল আগে সেটা জানায়নি।কার্যত এই নিয়েই ক্ষুব্ধ তিনি। লোকসভা নির্বাচনে জেলা জুড়ে খারাপ ফলাফল হয়েছিল। তুলনামূলকভাবে তার বিধানসভায় কংগ্রেসের প্রার্থী ভূমিপুত্র হলেও অন্যান্য বিধানসভার তুলনায় ব্যবধান অনেক কম ছিল। কিন্তু তারপরেও তাকে কিছু না জানিয়ে দলের এই সিদ্ধান্ত হতবাক করেছে তাজমুলকেও।অন্যদিকে প্রার্থীবদলের প্রতিক্রিয়া নিয়ে নিহার ঘোষকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর