ব্রেকিং
  • Home /
  • দেশ /
  • হরমুজে মৃত তিন ভারতীয়, ‘বন্ধু’ ভারতের জ্বালানির জন্য, হরমুজ প্রণালী খুলল ইরান

হরমুজে মৃত তিন ভারতীয়, ‘বন্ধু’ ভারতের জ্বালানির জন্য, হরমুজ প্রণালী খুলল ইরান

নয়া জামানা ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত পশ্চিম এশিয়ায় ভারতের মুকুটে নয়া পালক। দীর্ঘ টানাপড়েন আর কূটনীতির লড়াই শেষে ভারতের জন্য খুলল হরমুজ প্রণালীর দরজা। শুক্রবার ভারতের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে....

হরমুজে মৃত তিন ভারতীয়, ‘বন্ধু’ ভারতের জ্বালানির জন্য, হরমুজ প্রণালী খুলল ইরান

নয়া জামানা ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত পশ্চিম এশিয়ায় ভারতের মুকুটে নয়া পালক। দীর্ঘ টানাপড়েন আর কূটনীতির....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত পশ্চিম এশিয়ায় ভারতের মুকুটে নয়া পালক। দীর্ঘ টানাপড়েন আর কূটনীতির লড়াই শেষে ভারতের জন্য খুলল হরমুজ প্রণালীর দরজা। শুক্রবার ভারতের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালি সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে ভারতীয় জ্বালানিবাহী জাহাজ। ‘ভারত আমাদের বন্ধু’, এই বার্তার মাধ্যমেই দিল্লির বড় কূটনৈতিক জয় নিশ্চিত করল তেহরান। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে দীর্ঘদিন ধরেই কার্যত স্তব্ধ হরমুজ প্রণালী। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, এই পথ দিয়ে পশ্চিম এশিয়ার এক লিটার তেলও বাইরে যাবে না। একমাত্র চিন ও রাশিয়াকে এই পথ ব্যবহারের বিশেষ ছাড়পত্র দিয়েছিল তেহরান। ভারতের ক্ষেত্রে মিলছিল না অনুমতি। ফলে দেশে জ্বালানি সংকটের মেঘ ঘনাচ্ছিল। এই জটিল পরিস্থিতিতেই মোদি সরকারের ব্যাক চ্যানেল কূটনীতি সফল হল। শুক্রবার রাষ্ট্রদূত ফাথালি বলেন, ‘কারণ, ভারত আমাদের বন্ধু। ২-৩ ঘণ্টার মধ্যেই আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।’ গত দু’সপ্তাহ ধরে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আরাগাছির সঙ্গে লাগাতার আলোচনা চালিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং আটকে পড়া ভারতীয় জাহাজগুলিকে ফেরানো নিয়ে বারবার কথা হয়েছে দু’পক্ষের। সম্প্রতি ভারত মহাসাগরে মার্কিন হামলার মুখে ইরানের রণতরীকে ভারত সাহায্য করায় দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়তি অক্সিজেন মেলে। সেই সুসম্পর্কের জেরেই শেষমেশ বরফ গলল। তবে এই জয়ের মধ্যেই বিষাদের সুর শুনিয়েছে কেন্দ্র। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নৌ পরিবহন মন্ত্রক। নিখোঁজ আরও এক জন। থাইল্যান্ডের পতাকাবাহী ‘ময়ুরী নারী’ জাহাজটি গুজরাট উপকূলে আসার পথে হামলার মুখে পড়ে। এই ঘটনায় আহত এক ভারতীয় নাগরিক বর্তমানে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘শুক্রবার একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ হরমুজ় প্রণালীর এলাকা থেকে অগ্রসর হয়েছে।’ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে । একদিকে প্রাণহানি আর অন্যদিকে তেলের ট্যাঙ্কারের নিরাপদ যাতায়াত দুইয়ে মিলে এক রুদ্ধশ্বাস কূটনৈতিক আবহে দিন কাটছে দিল্লির।


 

যুদ্ধ অনিবার্য! ভারতীয়দের ইরান ছাড়ার নির্দেশ নয়া দিল্লির , চালু হেল্পলাইন

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর