ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • সোমবার থেকে একগুচ্ছ নতুন, লোকাল শিয়ালদহ ডিভিশনে

সোমবার থেকে একগুচ্ছ নতুন, লোকাল শিয়ালদহ ডিভিশনে

নয়া জামানা, কলকাতা : শিয়ালদহ ডিভিশনের রেল পরিষেবায় বড়সড় বদল আসতে চলেছে। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে গেদে শাখায় একগুচ্ছ নতুন ট্রেনের কথা ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৬ মার্চ, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে এই বাড়তি পরিষেবা চালু হচ্ছে। উত্তর ২৪ পরগনা....

সোমবার থেকে একগুচ্ছ নতুন, লোকাল শিয়ালদহ ডিভিশনে

নয়া জামানা, কলকাতা : শিয়ালদহ ডিভিশনের রেল পরিষেবায় বড়সড় বদল আসতে চলেছে। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : শিয়ালদহ ডিভিশনের রেল পরিষেবায় বড়সড় বদল আসতে চলেছে। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে গেদে শাখায় একগুচ্ছ নতুন ট্রেনের কথা ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৬ মার্চ, সোমবার থেকে পরীক্ষামূলকভাবে এই বাড়তি পরিষেবা চালু হচ্ছে। উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার সংযোগকারী এই রুটগুলোতে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ বাড়িয়ে যাত্রীদুর্ভোগ কমানোর লক্ষ্য নিয়েছে রেল কর্তৃপক্ষ। নয়া সূচি অনুযায়ী, ‘৩১২২৭ শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল- এই ট্রেনটি গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।’ এখন থেকে এটি ‘৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে শিয়ালদহ থেকে সকাল ৯টা ২৮ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ৭ মিনিটে গেদে পৌঁছবে।’ একইভাবে ফিরতি পথে ‘৩১২২৬ নম্বর ট্রেনটি এখন ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসেবে গেদে থেকে সকাল ৮টা ২৬ মিনিটে ছেড়ে সকাল ১০টা ৫৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।’ বিকেলের দিকেও থাকছে সুখবর। ‘৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল ট্রেনটি এখন বিকাল ৪টা ৫০ মিনিটে ছাড়বে’ এবং সেটিকে গেদে পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ট্রেনটি ‘৩১৯৩৩ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে গেদে পৌঁছবে।’ ক্রস-সেকশনাল যাত্রীদের সুবিধায় গেদে ও মাঝেরহাটকে সরাসরি জুড়ে দেওয়া হয়েছে। নয়া ব্যবস্থায় ‘৩০১৪৪ ডাউন গেদে– মাঝেরহাট স্পেশাল গেদে থেকে বিকাল ৪টা ১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে মাঝেরহাট পৌঁছবে।’ রানাঘাট-গেদে শাখাতেও তিনটি নতুন ট্রেন আসছে। এর মধ্যে ‘৩১৭৬১ আপ রানাঘাট–গেদে ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে সকাল ৭টা ৫ মিনিটে ছেড়ে সকাল ৭টা ৫৭ মিনিটে গেদে পৌঁছবে।’ দুপুর ও রাতেও মিলবে পরিষেবা। ‘৩১৭৬২ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে দুপুর ১টায় ছেড়ে দুপুর ১টা ৫৫ মিনিটে রানাঘাট পৌঁছবে’ এবং ‘৩১৭৬৪ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে রাত ৮টা ২৫ মিনিটে রাত ৯টা ২১ মিনিটে রানাঘাট পৌঁছবে।’ রেলের এই সিদ্ধান্তে খুশির হাওয়া সীমান্ত এলাকায়। ফাইল ফটো।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর