ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • রণক্ষেত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় , ছাত্র আন্দোলনে পুলিশি বাধা, অবস্থান বিক্ষোভে এসএফআই

রণক্ষেত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় , ছাত্র আন্দোলনে পুলিশি বাধা, অবস্থান বিক্ষোভে এসএফআই

নয়া জামানা, বর্ধমান : ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসের অব্যবস্থা ও আর্থিক স্বচ্ছতার দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অভিযান ঘিরে শুক্রবার চরম উত্তেজনা ছড়াল। বাম ছাত্র সংগঠন এসএফআই–এর ডাকা এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের দফায় দফায় ধস্তাধস্তি হয়। মুহূর্তের....

রণক্ষেত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় , ছাত্র আন্দোলনে পুলিশি বাধা, অবস্থান বিক্ষোভে এসএফআই

নয়া জামানা, বর্ধমান : ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসের অব্যবস্থা ও আর্থিক স্বচ্ছতার দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অভিযান....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বর্ধমান : ছাত্র সংসদ নির্বাচন, ক্যাম্পাসের অব্যবস্থা ও আর্থিক স্বচ্ছতার দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অভিযান ঘিরে শুক্রবার চরম উত্তেজনা ছড়াল। বাম ছাত্র সংগঠন এসএফআই–এর ডাকা এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের দফায় দফায় ধস্তাধস্তি হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। এদিন দুপুরে এসএফআই সমর্থকরা বর্ধমান কার্জন গেট চত্বর থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পৌঁছয়। অভিযোগ, সেখান থেকে গেট টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরই শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি ও উত্তেজনা। ছাত্রছাত্রীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সামনে এসেছিলেন, কিন্তু পুলিশ বিনা প্ররোচনায় বলপ্রয়োগ করেছে।আন্দোলনের মাঝেই এসএফআই-এর পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়। ছাত্রনেতাদের দাবি, আন্দোলন স্তব্ধ করে দিতে এবং ছাত্রদের কণ্ঠ রোধ করতে পুলিশ তাদের মাইক সেট নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রনেতাদের তীব্র বচসা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই কয়েকশো ছাত্রছাত্রী অবস্থান বিক্ষোভে বসে পড়েন।এই অভিযানে এসএফআই-এর পক্ষ থেকে পাঁচ দফা দাবি তোলা হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পরিবেশের অব্যবস্থা দূর করতে হবে। হস্টেলে ফাঁকা থাকা সিটগুলির স্বচ্ছ তালিকা প্রকাশ করে যোগ্য ছাত্রছাত্রীদের আবাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিলসহ বিভিন্ন খাতে খরচের শ্বেতপত্র প্রকাশ করে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে। আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করে দোষীদের শাস্তির দাবিও জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা বজায় থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।


 

 

ফের রণক্ষেত্র বাংলাদেশ! ইউনূসের বাসভবন ঘেরাও, পুলিশি অভিযানে আহত বহু

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর