ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • পরিবর্তন যাত্রা আটকাতেই রণক্ষেত্র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যুব মোর্চা

পরিবর্তন যাত্রা আটকাতেই রণক্ষেত্র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যুব মোর্চা

নয়া জামানা, কলকাতা : বাইক র‍্যালি ঘিরে ধুন্ধুমার রাজারহাটে। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়ালেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। শুক্রবার ডিরোজিও কলেজের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো....

পরিবর্তন যাত্রা আটকাতেই রণক্ষেত্র, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে যুব মোর্চা

নয়া জামানা, কলকাতা : বাইক র‍্যালি ঘিরে ধুন্ধুমার রাজারহাটে। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : বাইক র‍্যালি ঘিরে ধুন্ধুমার রাজারহাটে। বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়ালেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। শুক্রবার ডিরোজিও কলেজের সামনে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাজেহাল হতে হয় প্রশাসনকে। বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার ডাকে এই মিছিলে কয়েকশ কর্মী শামিল হয়েছিলেন। রাজারহাট মনিখোলা থেকে ডিরোজিও কলেজ হয়ে সল্টলেকের দিকে যাওয়ার কথা ছিল এই র‍্যালির। কিন্তু কলেজ মোড়ে পৌঁছতেই নারায়ণপুর থানার পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয়। কেন বাধা দেওয়া হল, এই প্রশ্নে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, তারা নিয়ম মেনেই আগে থেকে পুলিশের কাছে এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নিয়েছিল। কিন্তু পুলিশ পালটা দাবি করেছে, এই বাইক র‍্যালির জন্য প্রশাসনের তরফে কোনওরকম আগাম অনুমতি দেওয়া হয়নি। অনুমতিহীন জমায়েত সরাতেই তারা আইনি পদক্ষেপ করেছে বলে জানিয়েছে প্রশাসন। আপাতত উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।


 

 

ফের রণক্ষেত্র বাংলাদেশ! ইউনূসের বাসভবন ঘেরাও, পুলিশি অভিযানে আহত বহু

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর