ব্রেকিং

নির্বাচন কমিশনের অনুমোদন পেল আম জনতা উন্নয়ন পার্টি

নয়া জামানা : ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও আপত্তি না উঠলে রাজনৈতিক....

নির্বাচন কমিশনের অনুমোদন পেল আম জনতা উন্নয়ন পার্টি

নয়া জামানা : ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র রেজিস্ট্রেশন মঞ্জুর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও আপত্তি না উঠলে রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দেবে কমিশন। এরপরই দলের প্রতীকের জন্য আবেদন করার সুযোগ মিলবে।
জানা গিয়েছে, হুমায়ুন কবীরের দলের রেজিস্ট্রেশনের জন্য আগেই কমিশনে সুপারিশ পাঠিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তর। সিইও দপ্তর সূত্রে জানা যায়, দলের স্বীকৃতি পেতে প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া ও শর্ত পূরণ করেছে এজেইউপি। নির্বাচন সদনে সুপারিশ পাঠানোর পর সবকিছু ঠিক থাকলে ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন মঞ্জুর হতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে সেই সময়সীমার আগেই কমিশনের অনুমোদন মিলল।
উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন এবং দলের ইস্তেহার প্রকাশ করেন। সূত্রের খবর, দলের সদর দপ্তর বেলডাঙা বা রেজিনগর এলাকায় স্থাপিত হতে পারে।
দলের সম্ভাব্য প্রতীক নিয়েও আগেই ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবীর। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে ‘টেবিল’ প্রতীক নিয়ে লড়েছিলেন। নতুন দলেও সেই প্রতীক ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। যদিও চূড়ান্তভাবে কোন প্রতীক বরাদ্দ হবে, তা কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
প্রসঙ্গত, প্রথমে দলের নাম রাখা হয়েছিল ‘জনতা উন্নয়ন পার্টি’। তবে একই নামে অন্য একটি ছোট দল থাকায় নাম পরিবর্তন করে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ রাখা হয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর