ব্রেকিং
  • Home /
  • বিদেশ /
  • মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের কোপ, তেহরান-বেইরুটে ইজরায়েলের বিধ্বংসী হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত

মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের কোপ, তেহরান-বেইরুটে ইজরায়েলের বিধ্বংসী হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত

নয়া জামানা ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চতুর্থ দিনে যুদ্ধের ভয়াবহতা সব সীমা ছাড়িয়ে গেল। মঙ্গলবার ভোরে ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বেইরুটে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। পাল্টাচাল হিসেবে বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেহরান। পরিস্থিতির ভয়াবহতা....

মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের কোপ, তেহরান-বেইরুটে ইজরায়েলের বিধ্বংসী হামলা, মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত

নয়া জামানা ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চতুর্থ দিনে যুদ্ধের ভয়াবহতা সব সীমা ছাড়িয়ে গেল। মঙ্গলবার ভোরে ইরানের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে চতুর্থ দিনে যুদ্ধের ভয়াবহতা সব সীমা ছাড়িয়ে গেল। মঙ্গলবার ভোরে ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বেইরুটে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। পাল্টাচাল হিসেবে বাহরাইনের মার্কিন বিমান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেহরান। পরিস্থিতির ভয়াবহতা বুঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত।মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। স্থানীয় সূত্রের খবর, ইজরায়েলি যুদ্ধবিমান থেকে তেহরানের কৌশলগত এলাকাগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে। আতঙ্কে সাধারণ মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও এই হামলা নিয়ে তেল আভিভ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। একই সময়ে লেবাননের রাজধানী বেইরুটেও আকাশপথে হামলা চালিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। হিজবুল্লাহর ঘাঁটিগুলো লক্ষ্য করে চালানো এই হামলায় গোটা বেইরুটের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
ইজরায়েলের এই আগ্রাসনের জবাবে ইরানও হাত গুটিয়ে বসে নেই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস দাবি করেছে, তারা ২০টি ড্রোন এবং ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাহরাইনের ‘শেখ ইসা’ মার্কিন বিমান ঘাঁটিটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।এই ঘটনার পরপরই নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ রণংদেহি মেজাজে ধরা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানান, আমেরিকার অস্ত্রের ভাণ্ডার সীমাহীন এবং তারা চিরকাল যুদ্ধ লড়তে প্রস্তুত। এর মধ্যেই কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন।আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর থেকেই ইরান কার্যত প্রতিজ্ঞাবদ্ধ ছিল বদলা নেওয়ার। রবিবার মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর ওপর হামলার পর সোমবার থেকে আবু ধাবি, দোহা এবং মানামাতেও ধারাবাহিক ড্রোন হামলা শুরু করেছে তেহরান। যদিও অনেক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হচ্ছে, কিন্তু সেগুলোর ধ্বংসাবশেষ জনবসতিপূর্ণ এলাকায় পড়ায় ব্যাপক অগ্নিকাণ্ড ও আতঙ্ক ছড়াচ্ছে।যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্তব্ধ। উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা কার্যত বন্ধ। বিশৃঙ্খল এই পরিস্থিতিতে বিশ্ব বাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ভারতসহ বহু দেশ তাদের নাগরিকদের ওই অঞ্চল থেকে সরিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর