ব্রেকিং
  • Home /
  • NEWS /
  • ই-মেলে হুমকি, রামপুরহাট পোস্ট অফিসে বোমা আতঙ্কে তৎপর প্রশাসন

ই-মেলে হুমকি, রামপুরহাট পোস্ট অফিসে বোমা আতঙ্কে তৎপর প্রশাসন

সায়ন ভান্ডারী, নয়া জামানা,বীরভূম: বীরভূমে ফের বোমা আতঙ্ক। একের পর এক হুমকি ই-মেলের আবহে বৃহস্পতিবার নতুন করে চাঞ্চল্য ছড়াল জেলায়। এই বার সিউড়ি ডিভিশন অফিসে আসে একটি আতঙ্কজনক ই-মেল, যেখানে দাবি করা হয় জেলার একাধিক পাসপোর্ট সেবা কেন্দ্রে বোমা রাখা....

ই-মেলে হুমকি, রামপুরহাট পোস্ট অফিসে বোমা আতঙ্কে তৎপর প্রশাসন

সায়ন ভান্ডারী, নয়া জামানা,বীরভূম: বীরভূমে ফের বোমা আতঙ্ক। একের পর এক হুমকি ই-মেলের আবহে বৃহস্পতিবার নতুন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


সায়ন ভান্ডারী, নয়া জামানা,বীরভূম: বীরভূমে ফের বোমা আতঙ্ক। একের পর এক হুমকি ই-মেলের আবহে বৃহস্পতিবার নতুন করে চাঞ্চল্য ছড়াল জেলায়। এই বার সিউড়ি ডিভিশন অফিসে আসে একটি আতঙ্কজনক ই-মেল, যেখানে দাবি করা হয় জেলার একাধিক পাসপোর্ট সেবা কেন্দ্রে বোমা রাখা হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়, বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটানো হতে পারে।হুমকি বার্তা সামনে আসতেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়।সিউড়ি ডিভিশন অফিস থেকে তড়িঘড়ি রামপুরহাট পোস্ট অফিসে ই-মেল পাঠিয়ে বিষয়টি জানানো হয় এবং বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। খবর পাওয়ার পর রামপুরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের কর্তৃপক্ষ অবিলম্বে রামপুরহাট থানার আইসির সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা শুরু করেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।জেলার বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রয়োজনে বম্ব স্কোয়াড ও স্নিফার ডগের সাহায্য নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। হুমকি ই-মেলের পর থেকেই নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি করা হয়েছে। আগতদের তল্লাশি, প্রবেশপথে নজরদারি এবং সন্দেহজনক বস্তু খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কে বা কারা এই হুমকি ই-মেল পাঠাল আদৌ কোনও বিস্ফোরক মজুত রয়েছে, নাকি পরিকল্পিত ভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা ই-মেলের উৎস কোথা থেকে তা খতিয়ে দেখতে সাইবার শাখার সহায়তা নেওয়া হয়েছে। প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে প্রেরকের পরিচয় জানার চেষ্টা চলছে।নির্বাচনের আগে এমন হুমকি ঘিরে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আপাতত আতঙ্কের কোনও কারণ নেই। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে অযথা গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছে পুলিশ।


 

আরও পড়ুন-

প্রান্তিকের হোটেল থেকে উদ্ধার একাধিক তাজা বোমা, দোলের পূর্বে শান্তিনিকেতনে নাশকতা ছড়ানোর ছক?

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর