ব্রেকিং

সরাসরি মুখ্যমন্ত্রী- র ইনস্টাগ্রাম পেজ হ্যাক

নয়া জামানা ডেস্ক : খোদ মুখ্যমন্ত্রীর জনসংযোগ কর্মসূচির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হ্যাকারের থাবা। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে অনুপ্রবেশের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনের অন্দরে। নবান্নের নির্দেশে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা। রাজ্য প্রশাসনের শীর্ষমহল....

সরাসরি মুখ্যমন্ত্রী- র ইনস্টাগ্রাম পেজ হ্যাক

নয়া জামানা ডেস্ক : খোদ মুখ্যমন্ত্রীর জনসংযোগ কর্মসূচির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হ্যাকারের থাবা। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : খোদ মুখ্যমন্ত্রীর জনসংযোগ কর্মসূচির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হ্যাকারের থাবা। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্পের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে অনুপ্রবেশের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনের অন্দরে। নবান্নের নির্দেশে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা। রাজ্য প্রশাসনের শীর্ষমহল এই সাইবার হানা রুখতে এবং দোষীদের চিহ্নিত করতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। জনসাধারণের অভাব-অভিযোগ সরাসরি শোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইন। সাধারণ মানুষের কাছে পৌঁছতে ওই নামেই ডিজিটাল প্ল্যাটফর্মে খোলা হয়েছিল বিশেষ অ্যাকাউন্ট। অভিযোগ, ওই ইনস্টাগ্রাম পেজটিই হ্যাকারদের কবলে পড়ে। বিষয়টি জানাজানি হতেই দ্রুত পদক্ষেপ করে পেজ পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। তড়িঘড়ি অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ইতিমধ্যেই বিধাননগর পুলিশ ডিজিটাল ফরেনসিক তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। তদন্তের স্বার্থে আইপি ট্র্যাকিং ও অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি অ্যানালিসিস করা হচ্ছে। সুরক্ষিত রাখা হয়েছে যাবতীয় ইলেকট্রনিক রেকর্ড, স্ক্রিনশট এবং টাইম স্ট্যাম্প। নবান্ন সূত্রে স্পষ্ট করা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে যে প্রকল্পের তদারকি করেন, তার নিরাপত্তার ঘাটতি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে ডিজিটাল নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করার আশ্বাস দিয়েছে প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে কোমর বেঁধে নামছে পুলিশ। ফাইল ফটো ।


আরও পড়ুন-

সাহিত্যিক শংকরের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর