ব্রেকিং
  • Home /
  • দেশ /
  • ফের বিমান দুর্ঘটনা, রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ভেঙ্গে পড়ল মেডিক্যাল চার্টার্ড বিমান

ফের বিমান দুর্ঘটনা, রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ভেঙ্গে পড়ল মেডিক্যাল চার্টার্ড বিমান

নয়া জামানা ডেস্ক : ঝাড়খণ্ডের চাতরা জেলায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। সোমবার রাতে রাঁচী থেকে দিল্লি যাওয়ার পথে একটি মেডিক্যাল চার্টার্ড বিমান চাতরা জেলার সীমারিয়ার কাছে কাসিয়াতু জঙ্গলে ভেঙ্গে পড়ে। প্রাথমিক খবর অনুযায়ী, বিমানে থাকা রোগী, চিকিৎসক এবং বিমানকর্মীসহ সাতজন....

ফের বিমান দুর্ঘটনা, রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ভেঙ্গে পড়ল মেডিক্যাল চার্টার্ড বিমান

নয়া জামানা ডেস্ক : ঝাড়খণ্ডের চাতরা জেলায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। সোমবার রাতে রাঁচী থেকে দিল্লি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : ঝাড়খণ্ডের চাতরা জেলায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। সোমবার রাতে রাঁচী থেকে দিল্লি যাওয়ার পথে একটি মেডিক্যাল চার্টার্ড বিমান চাতরা জেলার সীমারিয়ার কাছে কাসিয়াতু জঙ্গলে ভেঙ্গে পড়ে। প্রাথমিক খবর অনুযায়ী, বিমানে থাকা রোগী, চিকিৎসক এবং বিমানকর্মীসহ সাতজন যাত্রীরই আশঙ্ক জনক ।সরকারি সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭.০৭ মিনিটে রাঁচীর বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। আমেরিকার বিচক্রাফ্ট কিং এয়ারের তৈরি এই বিই৯এল বিমানটি পরিচালনা করছিল দিল্লির ‘রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড’। রাত ১০টায় সেটির দিল্লিতে অবতরণ করার কথা ছিল। কিন্তু ওড়ার ঠিক ২৭ মিনিটের মাথায়, অর্থাৎ ৭.৩৪ মিনিটে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।দুর্ঘটনাগ্রস্ত ওই চার্টার্ড বিমানে মোট সাতজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন,১ জন মুমূর্ষু রোগী,১ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও তাঁর ১ জন সহকারী,২ জন চিকিৎসাকর্মী,১ জন প্রধান চালক ও ১ জন সহকারী চালক।


আরও পড়ুন-

 

জাতীয় সড়কে নামল মোদির হারকিউলিস বিমান, ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর