ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বর্ধমান উত্তর ও মন্তেশ্বরে বিজেপির চার্জশিট প্রকাশ, তৃণমূলের দুর্নীতি-শোষণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লকেট চ্যাটার্জির

বর্ধমান উত্তর ও মন্তেশ্বরে বিজেপির চার্জশিট প্রকাশ, তৃণমূলের দুর্নীতি-শোষণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লকেট চ্যাটার্জির

সুজিত দত্ত, নয়া জামানা , বর্ধমান : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার সাংবাদিক বৈঠক করে বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভার জন্য পৃথক চার্জশিট প্রকাশ করল বিজেপি। বর্ধমান জেলা বিজেপি কার্যালয় থেকে এই চার্জশিট জনতার দরবারে তুলে ধরেন....

বর্ধমান উত্তর ও মন্তেশ্বরে বিজেপির চার্জশিট প্রকাশ, তৃণমূলের দুর্নীতি-শোষণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লকেট চ্যাটার্জির

সুজিত দত্ত, নয়া জামানা , বর্ধমান : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার সাংবাদিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

সুজিত দত্ত, নয়া জামানা , বর্ধমান : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার সাংবাদিক বৈঠক করে বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভার জন্য পৃথক চার্জশিট প্রকাশ করল বিজেপি। বর্ধমান জেলা বিজেপি কার্যালয় থেকে এই চার্জশিট জনতার দরবারে তুলে ধরেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি। চার্জশিটে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, শোষণ, তোলাবাজি ও প্রশাসনিক ব্যর্থতার একাধিক অভিযোগ তোলা হয়েছে।চার্জশিট প্রকাশের শুরুতেই লকেট চ্যাটার্জি বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলেও গত পাঁচ বছরে রাজ্যে দুর্নীতির পরিমাণ বহুগুণ বেড়েছে। তাঁর দাবি, বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও তৃণমূল সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। লকেট চ্যাটার্জির বক্তব্য, বিজেপি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শুনেছে। সেই কারণেই রাজ্যের প্রকৃত চিত্র আজ সামনে এসেছে। তাঁর দাবি, বাংলার মানুষ এবার পরিবর্তনের জন্য প্রস্তুত এবং শাসক দলের বিরুদ্ধে সরব হচ্ছেন।তিনি আরও অভিযোগ করেন, তৃণমূলের শাসনকালে শোষণের রাজনীতি, তোলাবাজি, কাটমানি ও পুষ্টিকরণের রাজনীতি চালু হয়েছে। আগে মানুষ নীরব থাকলেও এখন আর চুপ নেই প্রতিবাদে গলা তুলছেন রাজ্যের সাধারণ মানুষ। বিজেপি নেত্রীর দাবি, এই জনরোষই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।সাংবাদিক বৈঠকে লকেট চ্যাটার্জি জানান, রাজ্যজুড়ে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশের কর্মসূচির অংশ হিসেবেই বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভার চার্জশিট প্রকাশ করা হয়েছে। সাধারণ মানুষের মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতেই প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা করে এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান।বর্ধমান উত্তর বিধানসভা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান বিধায়ক নিশীথ কুমার মালিক এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত এবং প্রভাব খাটিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করেছেন। পাশাপাশি, দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত বিষয়ে পুজো কমিটিগুলির উপর মুখ্যমন্ত্রীর ছবিযুক্ত ব্যানার টাঙানোর জন্য চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, বাঙালির আবেগের উৎসব দুর্গাপুজোতেও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে। এছাড়াও তৃণমূল শাসনে প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি করেন বিজেপি নেত্রী। বর্ধমানের এক ব্লকে তৃণমূল নেত্রীর প্রতি সরকারি আধিকারিকদের আচরণ প্রশাসনিক শালীনতার পরিপন্থী বলেও তিনি অভিযোগ তোলেন। পাশাপাশি, গোষ্ঠীদ্বন্দ্ব সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত একাধিক তৃণমূল নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের স্পষ্ট উদাহরণ। উন্নয়ন প্রসঙ্গে লকেট চ্যাটার্জি বলেন, বহু প্রতিশ্রুতি সত্ত্বেও সাতগাছিয়া কলেজের কাজ আজও অসম্পূর্ণ। অন্যদিকে, মন্তেশ্বর ব্লক অফিসের ভিতরে ইঞ্জিনিয়ারদের উপর হামলার ঘটনাকে সামনে রেখে তিনি দাবি করেন, তৃণমূল শাসনে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
বিজেপি নেত্রীর বক্তব্য অনুযায়ী, এই সমস্ত অভিযোগই বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভার চার্জশিটে স্থান পেয়েছে, যা বিধানসভা নির্বাচনের আগে জনসমক্ষে তুলে ধরে শাসক দলের বিরুদ্ধে জনমত গড়ে তোলাই দলের লক্ষ্য।

আরও পড়ুন-

 

সন্দীপের নামে ইডির প্রথম চার্জশিট. বিপাকে ‘হুইসেল ব্লোয়ার’ আখতারও

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর