ব্রেকিং

ব্রাউন সুগার উদ্ধার

নয়া জামানা: বড়সড় মাদক চক্রের হদিশ পেল মালদহ জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেল প্রায় ৩টা নাগাদ ইংরেজবাজারের কুমারপুর এলাকায় এক বাড়ির গ্যারেজে অভিযান চালায় মালদহ জেলা পুলিশ।নেতৃত্বে ছিলেন এসআই অভিষেক ভট্টাচার্য। অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ....

ব্রাউন সুগার উদ্ধার

নয়া জামানা: বড়সড় মাদক চক্রের হদিশ পেল মালদহ জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা: বড়সড় মাদক চক্রের হদিশ পেল মালদহ জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেল প্রায় ৩টা নাগাদ ইংরেজবাজারের কুমারপুর এলাকায় এক বাড়ির গ্যারেজে অভিযান চালায় মালদহ জেলা পুলিশ।নেতৃত্বে ছিলেন এসআই অভিষেক ভট্টাচার্য। অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়।তল্লাশিতে মোট ১৬ কেজি ৯৯৮ গ্রাম ব্রাউন সুগার, নগদ ৮ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকা, রাসায়নিক দ্রব্য, ওজন মাপার মেশিন, প্যাকেটজাত করার যন্ত্র, মোবাইল ফোন, তিনটি চারচাকা ও একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়।পুরো প্রক্রিয়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে সম্পন্ন করা হয়।ঘটনাস্থল থেকে দুই মহিলা সহ মোট পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিহারের কয়েকজন অভিযুক্ত নিয়মিত মালদহ থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় পাচার করত।এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল বলে পুলিশের অনুমান।ইংরেজবাজার থানায় এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। ধৃতদের আদালতে তোলা হয়েছে এবং পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং মাদক চক্রের বিরুদ্ধে কড়া বার্তা গিয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর