ব্রেকিং
  • Home /
  • বিনোদন /
  • জানেন কি শুটিংয়ের সময় কোন নায়িকার বুকের হাড় ভেঙেছিল

জানেন কি শুটিংয়ের সময় কোন নায়িকার বুকের হাড় ভেঙেছিল

নয়া জামানা:হলিউডে শারীরিক পরিশ্রম নতুন কিছু নয় তবে কখনও কখনও সেই পরিশ্রম ভয়ানক চোটের কারণও হয়ে দাঁড়ায়।জনপ্রিয় সিরিজ ‘পোনিজ’–এর শুটিংয়ে ঠিক এমনই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী এমিলিয়া। দ্য র‍্যাপকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সিরিজের অন্তরঙ্গ দৃশ্যগুলোর সময়ই তার শরীরের ওপর....

জানেন কি শুটিংয়ের সময় কোন নায়িকার বুকের হাড় ভেঙেছিল

নয়া জামানা:হলিউডে শারীরিক পরিশ্রম নতুন কিছু নয় তবে কখনও কখনও সেই পরিশ্রম ভয়ানক চোটের কারণও হয়ে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

নয়া জামানা:হলিউডে শারীরিক পরিশ্রম নতুন কিছু নয় তবে কখনও কখনও সেই পরিশ্রম ভয়ানক চোটের কারণও হয়ে দাঁড়ায়।জনপ্রিয় সিরিজ ‘পোনিজ’–এর শুটিংয়ে ঠিক এমনই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী এমিলিয়া। দ্য র‍্যাপকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সিরিজের অন্তরঙ্গ দৃশ্যগুলোর সময়ই তার শরীরের ওপর সবচেয়ে বেশি চাপ পড়েছিল।শীতল যুদ্ধের পটভূমিতে তৈরি এই সিরিজে এমিলিয়া অভিনয় করেছেন ‘বিয়া’ চরিত্রে একজন এমন নারী যিনি গোপন তথ্য সংগ্রহের জন্য কেজিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছাতে নানা কৌশল অবলম্বন করেন।গল্পের প্রয়োজনে সহ–অভিনেতাদের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাকে। আর সেখানেই ঘটে বিপত্তি।
এমিলিয়ার ভাষায়,একটানা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলছিল। সেদিনই আমার পাঁজরের হাড়ে সমস্যা হয়।পরে চিকিৎসকের কাছে গিয়ে তাকে জানাতে হয় আঘাতটি হয়েছে শুটিং সেটেই। যদিও পরে তিনি স্পষ্ট করেন, হাড় পুরোপুরি ভাঙেনি কিছুটা সরে গিয়েছিল যা তীব্র যন্ত্রণার কারণ হয়েছিল।সহ–অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন যিনি সিরিজে সিআইএ এজেন্ট ‘টুইলা’ চরিত্রে অভিনয় করেছেন এমিলিয়ার চোটের বিষয়টি নিশ্চিত করে বলেন,ওর শরীরের গড়ন খুব সংবেদনশীল। তাই এমনটা হওয়া অস্বাভাবিক নয়।সিরিজে দেখা যাবে, ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কাজ করা বিয়া ও টুইলার জীবন আচমকাই বদলে যায় তাদের স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর। এরপর দু’জনেই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হয়ে নামেন বিপজ্জনক গোপন অভিযানে।
ঝুঁকি,আবেগ আর বাস্তব চোট সব মিলিয়েই ‘পোনিজ’ শুধু থ্রিলার নয় অভিনেতাদের সাহসেরও এক বাস্তব উদাহরণ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর