• Home /
  • হরেকরকম /
  • চুল থেকে টুথপেস্টেই মিলবে দাঁতের সুরক্ষা !

চুল থেকে টুথপেস্টেই মিলবে দাঁতের সুরক্ষা !

চুল থেকে তৈরি টুথপেস্ট ক্ষতিগ্রস্ত দাঁত মেরামত ও সুরক্ষা দিতে পারে—এমনটাই দাবি করেছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে, চুল, ত্বক ও পশম থেকে পাওয়া কেরাটিন দাঁতের এনামেল পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। গবেষণায় দেখা গেছে, লালার খনিজের সঙ্গে....

চুল থেকে টুথপেস্টেই মিলবে দাঁতের সুরক্ষা !

চুল থেকে তৈরি টুথপেস্ট ক্ষতিগ্রস্ত দাঁত মেরামত ও সুরক্ষা দিতে পারে—এমনটাই দাবি করেছেন যুক্তরাজ্যের কিংস কলেজ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

Picture of নয়া জামানা

নয়া জামানা

নয়া জামানা ডেস্ক

Picture of নয়া জামানা

নয়া জামানা

নয়া জামানা ডেস্ক

চুল থেকে তৈরি টুথপেস্ট ক্ষতিগ্রস্ত দাঁত মেরামত ও সুরক্ষা দিতে পারে—এমনটাই দাবি করেছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে, চুল, ত্বক ও পশম থেকে পাওয়া কেরাটিন দাঁতের এনামেল পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। গবেষণায় দেখা গেছে, লালার খনিজের সঙ্গে কেরাটিন মিশে দাঁতের ওপর প্রাকৃতিক এনামেলের মতো একটি সুরক্ষা স্তর গড়ে তোলে। এতে দাঁতের ক্ষয়ের প্রাথমিক ধাপ থেমে যায়। গবেষক সারা গামেয়া জানান, প্রচলিত দাঁতের চিকিৎসার ধারা পাল্টে দিতে পারে কেরাটিন প্রযুক্তি। এটি পরিবেশবান্ধব এবং শরীরের স্বাভাবিক প্রক্রিয়ার মতো কাজ করে। পাশাপাশি প্রচলিত রেজিনের মতো বিষাক্ত ও কম টেকসই উপাদানের প্রয়োজনীয়তাও কমে যায়। ‘অ্যাডভান্সড হেলথকেয়ার ম্যাটেরিয়ালস’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, পশম বা লোম থেকে কেরাটিন সংগ্রহ করে দাঁতে প্রয়োগ করলে তা সুশৃঙ্খল স্ফটিকের কাঠামো তৈরি করে। সময়ের সাথে এটি ক্যালসিয়াম ও ফসফেট আকর্ষণ করে দাঁতের চারপাশে এনামেলের মতো আবরণ গড়ে তোলে। ফলে দাঁত অ্যাসিডিক খাবার, বয়স বা যত্নের অভাবে নষ্ট হলেও আবার সুরক্ষা পায়। কিংস কলেজের প্রোস্থোডন্টিক্স কনসালটেন্ট ড. শেরিফ এলশারকাওয়ি বলেন, একবার এনামেল নষ্ট হলে তা আর নতুন হয় না। তবে এই প্রযুক্তি দন্তচিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে। সঠিকভাবে শিল্পক্ষেত্রে প্রয়োগ হলে ভবিষ্যতে সাধারণ চুল কেটে সংগৃহীত কেরাটিন দিয়েই দাঁতের জন্য শক্তিশালী এনামেল তৈরি সম্ভব হতে পারে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর